১০/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৯৬৪ - দুর্ভিক্ষে জুমার খুতবায় দোয়া
পানি প্রার্থনায় দু‘আ প্রসঙ্গে
দুর্ভিক্ষে বৃষ্টির দোয়া ও মদিনার চারপাশে বৃষ্টি
সহীহ মুসলিম : ১৯৬৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৬৪
وَحَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، حَدَّثَنِي إِسْحَاقُ، بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ أَصَابَتِ النَّاسَ سَنَةٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَبَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ يَخْطُبُ النَّاسَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ إِذْ قَامَ أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَ الْمَالُ وَجَاعَ الْعِيَالُ . وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَاهُ . وَفِيهِ قَالَ " اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا " . قَالَ فَمَا يُشِيرُ بِيَدِهِ إِلَى نَاحِيَةٍ إِلاَّ تَفَرَّجَتْ حَتَّى رَأَيْتُ الْمَدِينَةَ فِي مِثْلِ الْجَوْبَةِ وَسَالَ وَادِي قَنَاةَ شَهْرًا . وَلَمْ يَجِئْ أَحَدٌ مِنْ نَاحِيَةٍ إِلاَّ أَخْبَرَ بِجَوْدٍ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যামানায় মানুষ দুর্ভিক্ষের শিকার হল। ঐ সময় একদিন জুমু‘আর দিনে রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে উপবিষ্ট হয়ে লোকদের সামনে জুমু‘আর খুতবা দিচ্ছিলেন। এক বেদুইন দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! ধন-সম্পদ বরবাদ হয়ে গেল, সন্তান-সন্ততি ক্ষুধায় কাতর হয়ে পড়ছে। অবশিষ্ট হাদীস পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এ বর্ণনায় আরো আছে: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে আল্লাহ! আমাদের চতুষ্পার্শ্বে, আমাদের উপরে নয়।বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) হাত দিয়ে যেদিকেই ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে সেদিকেই ফর্সা হয়ে গেছে। এমনকি আমি মাদীনাকে আয়নার ন্যায় পরিষ্কার দেখতে পেলাম। এদিকে ‘ক্বানাত’ নামক প্রান্তরে একমাস যাবৎ পানির ধারা বয়ে গেল। যে কোন প্রান্ত থেকে যে কেউই এসেছে সে-ই অতি বৃষ্টির সংবাদ দিয়েছেন।
ই.ফা. ১৯৪৯, ই.সে. ১৯৫৬
সহীহ মুসলিম হাদিস ১৯৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে মানুষের দুর্ভিক্ষে পড়ার কথা এসেছে। জুমার দিনে নবী (صلى الله عليه وسلم) মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন এক বেদুঈন দাঁড়িয়ে বলল, ধন-সম্পদ নষ্ট হয়ে গেছে এবং সন্তান-সন্ততি ক্ষুধায় কাতর। এরপর আগের হাদিসের অনুরূপ ঘটনা বর্ণিত হয়েছে। এই বর্ণনায় বিশেষভাবে এসেছে—নবী (صلى الله عليه وسلم) দোয়া করলেন, “হে আল্লাহ! আমাদের চারপাশে, আমাদের ওপর নয়।” এরপর তিনি হাত দিয়ে যেদিকে ইশারা করতেন, সেদিকেই আকাশ ফর্সা হয়ে যেত। কানাত উপত্যকায় এক মাস পানি চলেছিল, আর বিভিন্ন দিক থেকে মানুষ অতিবৃষ্টির খবর দিয়েছে। হাদিসটি বৃষ্টির দোয়া এবং অতিবৃষ্টির ক্ষতি থেকে রক্ষার দোয়া শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
- অতিবৃষ্টি হলে ক্ষতি কমানোর জন্যও দোয়া করা যায়।
- নবী (صلى الله عليه وسلم)-এর দোয়ায় ‘আমাদের চারপাশে, আমাদের ওপর নয়’ বাক্য এসেছে।
- মানুষের কষ্ট খুতবার সময় নবী (صلى الله عليه وسلم)-এর সামনে তুলে ধরা হয়েছে।
