১০/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৯৬৫ - খুতবায় বৃষ্টি বন্ধ ও চারপাশে বৃষ্টি

পানি প্রার্থনায় দু‘আ প্রসঙ্গে

মদিনার চারপাশে বৃষ্টি ও খুতবার দোয়ার শিক্ষা

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৯৬৫

وحَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، وَمُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَا: حَدَّثَنَا مُعْتَمِرٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ، فَقَامَ إِلَيْهِ النَّاسُ فَصَاحُوا، وَقَالُوا: يَا نَبِيَّ اللهِ قَحَطَ الْمَطَرُ، وَاحْمَرَّ الشَّجَرُ، وَهَلَكَتِ الْبَهَائِمُ، وَسَاقَ الْحَدِيثَ، وَفِيهِ مِنْ رِوَايَةِ عَبْدِ الْأَعْلَى: فَتَقَشَّعَتْ عَنِ الْمَدِينَةِ فَجَعَلَتْ تُمْطِرُ حَوَالَيْهَا، وَمَا تُمْطِرُ بِالْمَدِينَةِ قَطْرَةً، فَنَظَرْتُ إِلَى الْمَدِينَةِ وَإِنَّهَا لَفِي مِثْلِ الْإِكْلِيلِ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) জুমু‘আর দিন খুতবা দিচ্ছিলেন, এমন সময় কিছু লোক দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে আল্লাহ্‌র নবী! বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে। গাছপালা লোহিত বর্ণ ধারণ করেছে। পশুরা মৃত্যুমুখে পতিত হয়েছে। এরপর অবশিষ্ট হাদীস বর্ণনা করেছেন, ‘মেঘ মাদীনাহ্‌ থেকে সরে গেছে।’ এরপর মাদীনার চতুষ্পার্শ্বে বৃষ্টিপাত হতে লাগল, মাদীনায় একবিন্দু বৃষ্টিও বর্ষিত হচ্ছে না। আমি মদীনার দিকে তাকিয়ে দেখলাম তা যেন পট্টির ন্যায় চতুর্দিকে পরিবেষ্টিত বা মুকুটের ন্যায় শোভা পাচ্ছে।

ই.ফা. ১৯৫০, ই.সে. ১৯৫৭

সহীহ মুসলিম হাদিস ১৯৬৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস ইবন মালিক (রাঃ) বর্ণনা করেন, নবী (صلى الله عليه وسلم) জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। কিছু লোক দাঁড়িয়ে বলল, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশুরা মৃত্যুমুখে পড়েছে। এরপর আগের ঘটনার ধারাবাহিকতা এসেছে। বর্ণনায় উল্লেখ আছে, মেঘ মদিনা থেকে সরে যায়। তারপর মদিনার চারপাশে বৃষ্টি হতে থাকে, কিন্তু মদিনায় এক ফোঁটাও বৃষ্টি পড়ছিল না। আনাস (রাঃ) বলেন, তিনি মদিনার দিকে তাকিয়ে দেখলেন, তা যেন পট্টি বা মুকুটের মতো চতুর্দিকে পরিবেষ্টিত। হাদিসটি বৃষ্টির দোয়া, খুতবার সময় মানুষের আবেদন এবং অতিবৃষ্টি নিয়ন্ত্রণের দোয়ার একটি দৃশ্য তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের কষ্টের কথা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে তুলে ধরা হয়েছে।
  • অনাবৃষ্টির পর বৃষ্টির জন্য দোয়া করার শিক্ষা আছে।
  • অতিবৃষ্টির সময় বৃষ্টি চারপাশে সরিয়ে দেওয়ার দোয়া এসেছে।
  • মদিনার চারপাশে বৃষ্টি হওয়ার দৃশ্য বর্ণনায় স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন