১৩/৪৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৩৪১ - আমানতদারি ও খারিজী সতর্কতা

খারিজী সম্প্রদায় ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা

আমানতদারি, সম্পদ বণ্টন ও খারিজী সতর্কতা

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৩৪১

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، بْنِ أَبِي نُعْمٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَعَثَ عَلِيٌّ - رضى الله عنه - وَهُوَ بِالْيَمَنِ بِذَهَبَةٍ فِي تُرْبَتِهَا إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَقَسَمَهَا رَسُولُ اللَّهِ ﷺ بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ الأَقْرَعُ بْنُ حَابِسٍ الْحَنْظَلِيُّ وَعُيَيْنَةُ بْنُ بَدْرٍ الْفَزَارِيُّ وَعَلْقَمَةُ بْنُ عُلاَثَةَ الْعَامِرِيُّ ثُمَّ أَحَدُ بَنِي كِلاَبٍ وَزَيْدُ الْخَيْرِ الطَّائِيُّ ثُمَّ أَحَدُ بَنِي نَبْهَانَ - قَالَ - فَغَضِبَتْ قُرَيْشٌ فَقَالُوا أَتُعْطِي صَنَادِيدَ نَجْدٍ وَتَدَعُنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنِّي إِنَّمَا فَعَلْتُ ذَلِكَ لأَتَأَلَّفَهُمْ " فَجَاءَ رَجُلٌ كَثُّ اللِّحْيَةِ مُشْرِفُ الْوَجْنَتَيْنِ غَائِرُ الْعَيْنَيْنِ نَاتِئُ الْجَبِينِ مَحْلُوقُ الرَّأْسِ فَقَالَ اتَّقِ اللَّهَ يَا مُحَمَّدُ .- قَالَ - فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «فَمَنْ يُطِعِ اللَّهَ إِنْ عَصَيْتُهُ أَيَأْمَنُنِي عَلَى أَهْلِ الأَرْضِ وَلاَ تَأْمَنُونِي» قَالَ ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَاسْتَأْذَنَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فِي قَتْلِهِ - يُرَوْنَ أَنَّهُ خَالِدُ بْنُ الْوَلِيدِ - فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِنَّ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَقْتُلُونَ أَهْلَ الإِسْلاَمِ وَيَدَعُونَ أَهْلَ الأَوْثَانِ يَمْرُقُونَ مِنَ الإِسْلاَمِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ عَادٍ».

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একবার ‘আলী (রাঃ) ইয়ামান থেকে কিছু অপরিশোধিত স্বর্ণ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পাঠালেন। রাসূলুল্লাহ (ﷺ) তা চার ব্যক্তি যথা-(১) আক্বরা’ ইবনু হাবিস আল হানযালী,(২) ‘উয়াইনাহ্ ইবনু বাদ্র আল ফাযারী,(৩) ‘আলক্বামাহ্ ইবনু ‘উলাসাহ্ আল ‘আমিরী ও(৪) বানী কিলাব গোত্রীয় এক ব্যক্তির মধ্যে বণ্টন করলেন এবং এরপর তায়ী গোত্রীয় যায়দ আল খায়র ও বানী নাব্হান গোত্রের এক ব্যক্তিতে এ থেকে দান করলেন। এতে কুরায়শ গোত্রের লোকেরা ক্ষেপে গিয়ে বললেন, “আপনি কেবল নাজ্দের নেতৃস্থানীয় লোকদের দান করেছেন আর আমাদের বাদ দিচ্ছেন, এটা কেমন ব্যাপার?” এ কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি তাদের শুধু চিত্তাকর্ষণ অর্থাৎ তাদের অন্তরে ইসলামের প্রতি ভালবাসা ও অনুরাগ সৃষ্টির জন্য দিচ্ছি।এমন সময় ঘন দাড়ি, স্ফীত গাল, গর্তে ঢোকা চোখ, উঁচু ললাট ও নেড়া মাথা বিশিষ্ট এক ব্যক্তি এসে বললঃ হে মুহাম্মাদ! আল্লাহকে ভয় কর। তখন রাসূল্লাহ (ﷺ) বললেনঃ আমিই যদি আল্লাহর অবাধ্য হই, তাহলে কে তাঁর অনুগত হবে? আল্লাহ আমাকে দুনিয়াবাসীদের জন্য আমানাতদার হিসেবে পাঠিয়েছেন আর তুমি আমাকে আমানাতদার মনে করছো না। এরপর লোকটি ফিরে চলে গেল। উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি তাকে হত্যা করার অনুমতি চাইল। লোকদের ধারণা, হত্যার অনুমতি প্রার্থী ছিলেন খালিদ ইবনু ওয়ালীদ।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ এর মূলে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা কোরআন পাঠ করে অথচ তাদের এ পাঠ কণ্ঠনালী অতিক্রম করে না (অর্থাৎ হৃদয়ে আবেদন সৃষ্টি করে না)। এরা ইসলামের অনুসারীদের হত্যা করে এবং মূর্তিপূজারীদের ছেড়ে দেয়। তীর যেভাবে শিকার ভেদ করে বেরিয়ে যায় তারাও অনুরূপভাবে ইসলাম থেকে বেরিয়ে যায়। যদি আমি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে এমনভাবে হত্যা করতাম যেভাবে ‘আদ সম্প্রদায়ের লোকদেরকে হত্যা করা হয়েছে (অর্থাৎ সমূলে নিপাত করতাম)।

ই.ফা. ২৩১৯, ই.সে. ২৩২০

সহীহ মুসলিম হাদিস ২৩৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ) ইয়ামান থেকে কিছু অপরিশোধিত স্বর্ণ পাঠান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তা কয়েকজন ব্যক্তির মধ্যে বণ্টন করেন। কুরাইশের কিছু লোক এতে অসন্তুষ্ট হয়ে প্রশ্ন তোলে। নবী (صلى الله عليه وسلم) জানান, তিনি তাদের অন্তর আকৃষ্ট করার জন্য দিয়েছেন। এরপর এক ব্যক্তি এসে নবী (صلى الله عليه وسلم)-কে “আল্লাহকে ভয় কর” বলে কঠিনভাবে সম্বোধন করে। নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি যদি আল্লাহর অবাধ্য হন, তবে কে আল্লাহর অনুগত হবে? আল্লাহ তাঁকে দুনিয়ার মানুষের জন্য আমানতদার করেছেন। পরে তিনি সতর্ক করেন, এই ব্যক্তির মূল থেকে এমন লোক বের হবে যারা কুরআন পড়বে, কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না; তারা ইসলামের লোকদের হত্যা করবে এবং মূর্তিপূজারীদের ছেড়ে দেবে। হাদিসটি আমানতদারি, বাহ্যিক ধার্মিকতা ও বিপথগামিতার বড় সতর্কতা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর সম্পদ বণ্টনের পেছনে অন্তর আকৃষ্ট করার উদ্দেশ্য ছিল।
  • আল্লাহর রাসূলের আমানতদারিতে সন্দেহ করা গুরুতর ভুল।
  • কুরআন পাঠ মুখে থাকলেও অন্তরে প্রভাব না থাকলে বিপদ হতে পারে।
  • বিপথগামী চিন্তা মানুষকে মুসলিমদের বিরুদ্ধে কঠোর করে তুলতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন