১৪/১৭. অধ্যায়ঃ
ভ্রমণকালে সিয়াম রাখা ও না রাখার ইখতিয়ার প্রসঙ্গে
সহিহ মুসলিম : ২৫১৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫১৫
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّهَا قَالَتْ سَأَلَ حَمْزَةُ بْنُ عَمْرٍو الأَسْلَمِيُّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصِّيَامِ فِي السَّفَرِ فَقَالَ " إِنْ شِئْتَ فَصُمْ وَإِنْ شِئْتَ فَأَفْطِرْ " .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
হামজা ইবন আমর আল আসলামী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে সফরের অবস্থায় সাওম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, “যদি তোমার ইচ্ছা হয় তবে সাওম পালন কর, আর যদি ইচ্ছা হয় তবে সাওম ছেড়ে দাও।”
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৯২, ইসলামীক সেন্টারঃ ২৪৯১
