১৪/১৭. অধ্যায়ঃ
ভ্রমণকালে সিয়াম রাখা ও না রাখার ইখতিয়ার প্রসঙ্গে
সহিহ মুসলিম : ২৫১৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫১৬
وَحَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، - وَهُوَ ابْنُ زَيْدٍ - حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - أَنَّ حَمْزَةَ بْنَ عَمْرٍو الأَسْلَمِيَّ، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي رَجُلٌ أَسْرُدُ الصَّوْمَ . أَفَأَصُومُ فِي السَّفَرِ قَالَ " صُمْ إِنْ شِئْتَ وَأَفْطِرْ إِنْ شِئْتَ " .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
হামজা ইবন আমর আল আসলামী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলেন, ইয়া রসূলুল্লাহ! আমি তো অনবরত সাওম পালন করি। সফরের অবস্থায়ও সাওম পালন করব কি? তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয়, তবে সাওম পালন কর, আর যদি ইচ্ছা হয়, তবে সাওম ছেড়ে দাও।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৪৯৩, ইসলামীক সেন্টারঃ ২৪৯২
