১৬/১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৬৮৮ - উমরার ইহরামে সুগন্ধি ও জুব্বা
হাজ্জ ও ‘উমরার ইহরাম অবস্থায় কী ধরনের পোশাক পরিধান করা জায়িয ও কী ধরনের পোশাক নাজায়িয এবং ইহরাম অবস্থায় সুগন্ধির ব্যবহার নিষিদ্ধ
উমরার ইহরামে সুগন্ধি ও জুব্বার বিধান
সহীহ মুসলিম : ২৬৮৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৬৮৮
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ صَفْوَانَ، بْنِ يَعْلَى بْنِ أُمَيَّةَ عَنْ أَبِيهِ، - رضى الله عنه - قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ وَهُوَ بِالْجِعْرَانَةِ عَلَيْهِ جُبَّةٌ وَعَلَيْهَا خَلُوقٌ - أَوْ قَالَ أَثَرُ صُفْرَةٍ - فَقَالَ كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي قَالَ وَأُنْزِلَ عَلَى النَّبِيِّ ﷺ الْوَحْىُ فَسُتِرَ بِثَوْبٍوَكَانَ يَعْلَى يَقُولُ وَدِدْتُ أَنِّي أَرَى النَّبِيَّ ﷺ وَقَدْ نَزَلَ عَلَيْهِ الْوَحْىُ - قَالَ - فَقَالَ أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ ﷺ وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ قَالَ فَرَفَعَ عُمَرُ طَرَفَ الثَّوْبِ فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ غَطِيطٌ - قَالَ وَأَحْسِبُهُ قَالَ - كَغَطِيطِ الْبَكْرِ - قَالَ - فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ «أَيْنَ السَّائِلُ عَنِ الْعُمْرَةِ اغْسِلْ عَنْكَ أَثَرَ الصُّفْرَةِ - أَوْ قَالَ أَثَرَ الْخَلُوقِ - وَاخْلَعْ عَنْكَ جُبَّتَكَ وَاصْنَعْ فِي عُمْرَتِكَ مَا أَنْتَ صَانِعٌ فِي حَجِّكَ " .
সাফ্ওয়ান ইবনু ইয়া’লা ইবনু উমাইয়্যাহ্ (রাঃ) তার পিতা হতে বর্ণিতঃ
এক ব্যক্তি সুগন্ধিযুক্ত অথবা বলেন, হলুদ রং-এর চিহ্নযুক্ত জুব্বা পরিহিত অবস্থায় জি‘রানাহ্ নামক স্থানে নবী (ﷺ) এর নিকট উপস্থিত হয়ে বলল, ‘উমরাহ্ পালনের সময় আপনি আমাকে কী করার নির্দেশ দেন? এ সময় নবী (ﷺ) -এর উপর ওহী নাযিল হচ্ছিল এবং তিনি একটি কাপড় আচ্ছাদিত অবস্থায় ছিলেন। ইয়া‘লা (রাঃ) বলতেন যে, নবী (ﷺ) -এর উপর ওহী নাযিল হওয়া অবস্থায় যদি আমি তাঁকে দেখতে পেতাম! তখন ‘উমর ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, ওহী নাযিল হওয়ার মুহূর্তে তুমি নবী (ﷺ) -কে দেখে খুশি হবে কি?ইয়া‘লা (রাঃ) বলেন, এরপর ‘উমর (রাঃ) কাপড়ের এক কোণ উন্মুক্ত করলেন এবং আমি তাঁর দিকে তাকিয়ে দেখতে পেলাম যে, তাঁর মুখ দিয়ে উঠতি বয়সের উটের আওয়াজের মতো আওয়াজ বের হচ্ছে। যখন তাঁর এ অবস্থা কেটে গেল, তখন তিনি জিজ্ঞেস করলেন, ‘উমরাহ্ সম্বন্ধে প্রশ্নকারী কোথায়? তিনি বললেন, তোমার দেহ থেকে হলুদ রং ধুয়ে ফেল, অথবা বললেন, সুগন্ধির চিহ্ন। তোমার জুব্বা খুলে ফেল। অতঃপর তুমি হজ্জের ইহরামে থাকলে যা করতে, ‘উমরার জন্য তাই কর।
ই.ফা. ২৬৬৫, ই.সে. ২৬৬৪
সহীহ মুসলিম হাদিস ২৬৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমরার ইহরাম অবস্থায় সুগন্ধি বা হলুদ রঙের চিহ্নযুক্ত জুব্বা পরার বিষয়টি এসেছে। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানতে চাইল, উমরা করার সময় তার কী করা উচিত। তখন ওহী নাযিল হচ্ছিল। ওহী শেষ হওয়ার পর নবী (صلى الله عليه وسلم) প্রশ্নকারীকে বললেন, দেহ থেকে হলুদ রং বা সুগন্ধির চিহ্ন ধুয়ে ফেলতে এবং জুব্বা খুলে ফেলতে। এরপর তিনি বলেন, হজ্জের ইহরামে থাকলে যা করতে, উমরার জন্যও তাই কর। এখানে উমরার ইহরাম, সুগন্ধি ধোয়া এবং জুব্বা খুলে ফেলার বিধান সহজভাবে বোঝানো হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উমরার ইহরামেও হজ্জের মতো সতর্কতা দরকার।
- ইহরাম অবস্থায় সুগন্ধি বা রঙের চিহ্ন থাকলে তা দূর করতে বলা হয়েছে।
- ইহরামে জুব্বা খুলে ফেলার নির্দেশ এসেছে।
- প্রশ্নের উত্তর কখনো ওহীর নির্দেশের পর দেওয়া হয়েছে।
