১/৬৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২৭১ - মুসলিমদের পরীক্ষা ও গোপনে সালাত
ভয়-ভীতির কারণে ঈমান গোপন রাখা যায়
সংখ্যা বেশি হলেও মুমিন পরীক্ষার বাইরে নয়
সহীহ মুসলিম : ২৭১
সহীহ মুসলিমহাদিস নম্বর ২৭১
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو كُرَيْبٍ - وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ - قَالُوا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ " أَحْصُوا لِي كَمْ يَلْفِظُ الإِسْلاَمَ " . قَالَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ ﷺ أَتَخَافُ عَلَيْنَا وَنَحْنُ مَا بَيْنَ السِّتِّمِائَةِ إِلَى السَّبْعِمِائَةِ قَالَ " إِنَّكُمْ لاَ تَدْرُونَ لَعَلَّكُمْ أَنْ تُبْتَلَوْا " . قَالَ فَابْتُلِينَا حَتَّى جَعَلَ الرَّجُلُ مِنَّا لاَ يُصَلِّي إِلاَّ سِرًّا .
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। তিনি নির্দেশ দিলেন, কতজন লোক ইসলাম গ্রহণ করেছে তার হিসাব করে আমাকে বল। বর্ণনাকারী বলেন, আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি আমাদের সম্পর্কে কিছু আশঙ্কা করেন? আমাদের সংখ্যা ছয়শ’ থেকে সাতশ’ পর্যন্ত। তিনি বললেন, তোমরা জান না, হয়ত তোমরা কোন পরীক্ষার সম্মুখীন হবে। [৫৬] রাবী বলেন, এরপর এক সময় আমরা এমন পরীক্ষা ও বিপদের সম্মুখীন হই যে, আমাদের কোন কোন লোককে ভীত-সন্ত্রস্ত অবস্থায় আত্মগোপন করে সালাত আদায় করতে হয়েছে।
[৫৬] আল্লাহর রসূল (ﷺ) বলেন, তোমরা জান না হয়ত তোমরা পরীক্ষার সম্মুখীন হবে। অর্থাৎ রসূলুল্লাহ (ﷺ) ঐ ফিত্নার দিকে ইশারা করেছেন, যা তাঁর (ﷺ) ওফাতের পর সংঘটিত হয়েছে এবং মুসলিমরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। যার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে, মসজিদে সলাত আদায় করা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়; কোন কোন লোক প্রাণের ভয়ে ঘরেই সলাত আদায় করতেন। (সংক্ষিপ্ত নাবাবী)ই.ফা. ২৭৫; ই.সে. ২৮৫
সহীহ মুসলিম হাদিস ২৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাহাবীরা রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। তিনি নির্দেশ দিলেন, কতজন লোক ইসলাম গ্রহণ করেছে তার হিসাব করতে। তারা বললেন, তাদের সংখ্যা ছয়শ থেকে সাতশ পর্যন্ত। তখন রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সতর্ক করে বললেন, তোমরা জান না, হয়তো তোমরা কোনো পরীক্ষার মুখে পড়বে। পরে বর্ণনাকারী বলেন, তারা এমন পরীক্ষার মুখোমুখি হন যে, কারও কারও গোপনে সালাত পড়তে হয়েছে। হাদিসের মূল শিক্ষা হলো, সংখ্যা বেশি হলেই নিরাপত্তা নিশ্চিত হয় না। ইসলামের পথে পরীক্ষা আসতে পারে। তাই মুসলিমদের সংখ্যা, ঈমানের পরীক্ষা এবং গোপনে সালাত আদায়ের বাস্তবতা—এই হাদিসে গুরুত্বপূর্ণভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সংখ্যা বেশি হলেও মুমিন পরীক্ষার মুখে পড়তে পারে।
- সালাত কঠিন অবস্থাতেও ঈমানের বড় পরিচয়।
- দ্বীনের পথে আত্মবিশ্বাসের সঙ্গে সতর্কতাও দরকার।
