১৬/১৭. অধ্যায়ঃ
ইহরামের প্রকারভেদ, ইফরাদ, ক্বিরান ও তামাত্তু’ হাজ্জের জন্য ইহরাম বাঁধা জায়িয, একত্রে ‘উমরাহ ও হাজ্জের ইহরাম বাঁধাও জায়িয এবং ক্বিরান হাজ্জ পালনকারী কখন ইহরাম মুক্ত হবে
সহিহ মুসলিম : ২৮২৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৮২৬
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ، نُمَيْرٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، أَخْبَرَهُ عَمْرُو بْنُ أَوْسٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَمَرَهُ أَنْ يُرْدِفَ عَائِشَةَ فَيُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ .
‘আবদুর রহমান ইবনু আবূ বাক্র (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) তাঁকে নির্দেশ দিলেন আয়িশা (রাঃ)-কে (বাহনে) তাঁর পিছনে বসিয়ে তানঈম নিয়ে যাবার জন্য- যাতে তিনি তাঁকে (তানঈম থেকে) উমরা করান।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৮০৩, ইসলামীক সেন্টারঃ ২৮০১
