১৬/২৯. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ২৮৯২ - কুরবানির পশু থাকলে ইহরাম

উমরার উদ্দেশে ইহরামকারীর জন্য ত্বওয়াফের পরে সা‘ঈর পূর্বে ইহরাম খোলা জায়িয নয়, হাজ্জের উদ্দেশে ইহরামকারীও ত্বওয়াফে কুদূমের পর ইহরাম খুলতে পারবে না, ক্বিরান হাজ্জকারীর হুকুমও অনুরূপ

কুরবানির পশু থাকলে ইহরাম না খোলার বিধান

সহীহ মুসলিমহাদিস নম্বর ২৮৯২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، - وَاللَّفْظُ لَهُ - حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي مَنْصُورُ، بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أُمِّهِ، صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، - رضى الله عنهما - قَالَتْ خَرَجْنَا مُحْرِمِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلْيَقُمْ عَلَى إِحْرَامِهِ وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ فَلْيَحْلِلْ ‏"‏ ‏.‏ فَلَمْ يَكُنْ مَعِي هَدْىٌ فَحَلَلْتُ وَكَانَ مَعَ الزُّبَيْرِ هَدْىٌ فَلَمْ يَحْلِلْ ‏.‏ قَالَتْ فَلَبِسْتُ ثِيَابِي ثُمَّ خَرَجْتُ فَجَلَسْتُ إِلَى الزُّبَيْرِ فَقَالَ قُومِي عَنِّي ‏.‏ فَقُلْتُ أَتَخْشَى أَنْ أَثِبَ عَلَيْكَ.

আসমা বিনতু আবূ বাক্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা ইহরাম বেঁধে রওনা হলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যার সাথে কুরবানীর পশু রয়েছে, সে যেন ইহরাম অবস্থায় থাকে। আর যার সাথে কুরবানীর পশু নেই, সে যেন ইহরাম খুলে ফেলে। আমার সাথে কুরবানীর পশু ছিল না, তাই আমি ইহরাম খুলে ফেললাম। কিন্তু (আমার স্বামী) যুবায়র (রাঃ)-এর সাথে কুরবানীর পশু ছিল, তাই তিনি ইহরাম খুলেননি। রাবী বলেন, আমি আমার স্বাভাবিক পোশাক পরিধান করে বের হয়ে গিয়ে যুবায়র (রাঃ)-এর পাশে বসলাম। তিনি বললেন, আমার নিকট থেকে উঠে যাও। আমি বললাম, তুমি কি আশঙ্কা করছ যে, আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়ব?

ই.ফা. ২৮৬৮, ই.সে. ২৮৬৭

সহীহ মুসলিম হাদিস ২৮৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আসমা বিনত আবু বকর রাঃ বলেন, তারা ইহরাম বেঁধে রওনা হয়েছিলেন। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নির্দেশ দেন, যার সাথে কুরবানির পশু রয়েছে, সে যেন ইহরাম অবস্থায় থাকে; আর যার সাথে কুরবানির পশু নেই, সে যেন ইহরাম খুলে ফেলে। আসমা রাঃ-এর সাথে কুরবানির পশু ছিল না, তাই তিনি ইহরাম খুললেন এবং স্বাভাবিক পোশাক পরলেন। কিন্তু যুবায়র রাঃ-এর সাথে কুরবানির পশু ছিল, তাই তিনি ইহরাম খুলেননি। এখানে হজে হাদি বা কুরবানির পশু থাকার প্রভাব স্পষ্ট হয়েছে। হাদিসটি তামাত্তু হজ, ইহরাম খোলা এবং কুরবানির পশু আনার বিষয়টি সহজভাবে বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরবানির পশু সাথে থাকলে ইহরাম অবস্থায় থাকার নির্দেশ এই বর্ণনায় এসেছে।
  • যার সাথে হাদি নেই, তার জন্য ইহরাম খোলার অনুমতি এসেছে।
  • একই সফরে মানুষের অবস্থা ভিন্ন হলে বিধানও ভিন্ন হতে পারে।
  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর নির্দেশ অনুযায়ী সাহাবীরা আমল করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন