১৬/৩০. অধ্যায়ঃ
হাজ্জে তামাত্তু’ প্রসঙ্গে
সহিহ মুসলিম : ২৮৯৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৮৯৬
وَحَدَّثَنَاهُ ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، ح وَحَدَّثَنَاهُ ابْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدٌ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - جَمِيعًا عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ فَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ فَفِي حَدِيثِهِ الْمُتْعَةُ وَلَمْ يَقُلْ مُتْعَةُ الْحَجِّ . وَأَمَّا ابْنُ جَعْفَرٍ فَقَالَ قَالَ شُعْبَةُ قَالَ مُسْلِمٌ لاَ أَدْرِي مُتْعَةُ الْحَجِّ أَوْ مُتْعَةُ النِّسَاءِ .
শু’বাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
এ সূত্রে বর্ণিত হয়েছে। অধঃস্তন রাবী আব্দুর রহমানের বর্ণনায় “আল মুতআহ” উল্লেখ আছে- “মুতআতুল হজ্জ” নয় এবং ইবনু জাফর (রহঃ)-এর বর্ণনায় শু’আба (রহঃ) বলেন, মুসলিম আল কুররী (রহঃ) বলেছেন, তামাত্তু হজ না মুতআহ বিয়ে সম্পর্কে বলা হয়েছে, তা আমি জানি না।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৮৭২, ইসলামীক সেন্টারঃ ২৮৭১
