১৬/৩৩. অধ্যায়ঃ
উমরায় চুল খাটো করা
সহিহ মুসলিম : ২৯১৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৯১৫
حَدَّثَنِي حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ كُنْتُ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فَأَتَاهُ آتٍ فَقَالَ إِنَّ ابْنَ عَبَّاسٍ وَابْنَ الزُّبَيْرِ اخْتَلَفَا فِي الْمُتْعَتَيْنِ فَقَالَ جَابِرٌ فَعَلْنَاهُمَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ نَهَانَا عَنْهُمَا عُمَرُ فَلَمْ نَعُدْ لَهُمَا
আবূ নায্রাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলাম। এ সময় এক ব্যক্তি তার নিকট উপস্থিত হয়ে বলল, (তামাত্তু হজ্জ ও মুতআ বিবাহ) সম্পর্কে ইবন আব্বাস ও ইবন যুবাইর (রাঃ)-এর মধ্যে মতবিরোধ চলছে।জাবির (রাঃ) বললেন, আমরা রসূলুল্লাহ (ﷺ)-এর যুগে তা করেছি। এরপর উমর (রাঃ) আমাদের তা করতে নিষেধ করেন। অতএব আমরা আর কখনও তা করিনি।
ইসলামী ফাউন্ডেশনঃ ২৮৯১, ইসলামীক সেন্টারঃ ২৮৯০
