১৬/৬৯. অধ্যায়ঃ
কা’বাহ্ ঘর ভেঙ্গে পুনর্নির্মাণ
সহিহ মুসলিম : ৩১৩৯
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩১৩৯
وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ أَبِي، صَغِيرَةَ عَنْ أَبِي قَزَعَةَ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، بَيْنَمَا هُوَ يَطُوفُ بِالْبَيْتِ إِذْ قَالَ قَاتَلَ اللَّهُ ابْنَ الزُّبَيْرِ حَيْثُ يَكْذِبُ عَلَى أُمِّ الْمُؤْمِنِينَ يَقُولُ سَمِعْتُهَا تَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَائِشَةُ لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ لَنَقَضْتُ الْبَيْتَ حَتَّى أَزِيدَ فِيهِ مِنَ الْحِجْرِ فَإِنَّ قَوْمَكِ قَصَّرُوا فِي الْبِنَاءِ " . فَقَالَ الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي رَبِيعَةَ لاَ تَقُلْ هَذَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَأَنَا سَمِعْتُ أُمَّ الْمُؤْمِنِينَ تُحَدِّثُ هَذَا . قَالَ لَوْ كُنْتُ سَمِعْتُهُ قَبْلَ أَنْ أَهْدِمَهُ لَتَرَكْتُهُ عَلَى مَا بَنَى ابْنُ الزُّبَيْرِ .
আবূ ক্বাযা’আহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
আব্দুল মালিক ইবন মারওয়ান বায়তুল্লাহ তাওয়াফকালে বলে উঠলেন, “আল্লাহ ইবন যুবায়েরকে ধ্বংস করুন- যেহেতু সে উম্মুল মু’মিনীন [আয়েশা (রাঃ)]-এর উপর মিথ্যারোপ করেছেন যে, তিনি নাকি তাকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আয়েশা! তোমার সম্প্রদায় যদি অতীতে কুফরি পরিত্যাগকারী না হতো তবে আমি কা’বা ঘর ভেঙে তাতে হাতিমের অংশ যুক্ত করে দিতাম। কারণ তোমার সম্প্রদায় কা’বার আয়তন ছোট করে দিয়েছে।” (আব্দুল মালিকের এ কথার উপর) হারিস ইবন আবদুল্লাহ ইবন আবু রবী’আহ বলল, “হে আমীরুল মু’মিনীন! এ কথা আর বলবেন না। কারণ আমি নিজে উম্মুল মু’মিনীন [আয়েশা (রাঃ)]-কে এ কথা বলতে শুনেছি।” অতঃপর আব্দুল মালিক বললেন, “কা’বা ঘর ভাঙার পূর্বে যদি আমি তা শুনতে পেতাম, তাহলে ইবন যুবায়েরের ভিতের উপরই তা অটুট রাখতাম।”
ইসলামী ফাউন্ডেশনঃ ৩১১৪, ইসলামীক সেন্টারঃ ৩১১১
