১৮/১৫. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৫২৮ - জীবনসঙ্গী বাছাইয়ে দীনদারী
দ্বীনের মানদন্ডে বিবাহের জন্য কন্যা পছন্দ করা মুস্তাহাব
জীবনসঙ্গী বাছাইয়ে দীনদারী ও পরিবার ভাবনা
সহীহ মুসলিম : ৩৫২৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৫২৮
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ تَزَوَّجْتُ امْرَأَةً فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَلَقِيتُ النَّبِيَّ ﷺ فَقَالَ «يَا جَابِرُ تَزَوَّجْتَ " . قُلْتُ نَعَمْ . قَالَ «بِكْرٌ أَمْ ثَيِّبٌ " . قُلْتُ ثَيِّبٌ . قَالَ " فَهَلاَّ بِكْرًا تُلاَعِبُهَا». قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي أَخَوَاتٍ فَخَشِيتُ أَنْ تَدْخُلَ بَيْنِي وَبَيْنَهُنَّ . قَالَ «فَذَاكَ إِذًا . إِنَّ الْمَرْأَةَ تُنْكَحُ عَلَى دِينِهَا وَمَالِهَا وَجَمَالِهَا فَعَلَيْكَ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ».
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) আমাকে অবহিত করেছেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়কালে আমি একটি মহিলাকে বিয়ে করলাম। পরে আমি নবী (ﷺ)-এর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি বললেন, হে জাবির, তুমি বিয়ে করেছো? আমি বললাম, জি হাঁ। তিনি বললেন, কুমারী না বিধবা? আমি বললাম, বিধবা। তিনি বললেন, তবে কুমারী নয় কেন? তুমি তার সঙ্গে সোহাগ-স্ফূর্তি করতে পারতে।আমি বললাম, হে আল্লাহ্র রাসূল, আমার কয়েকটি (অবিবাহিতা) বোন রয়েছে তাই আমার আশঙ্কা হল যে, বধূ (কুমারী হলে সে) আমার ও বোনদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কিনা। তিনি (ﷺ) বললেনঃ তবে তা-ই-ঠিক। মহিলাকে বিয়ে করা হয় তার দীনদারীর কারণে, তার সম্পদের কারণে ও তার রূপ-লাবণ্যের কারণে। তুমি ধার্মিকাকে পেয়ে ভাগ্যবান হও, (যদি এটা না কর তবে) তোমার দু’হাত ধূলিমাখা হোক।
ই.ফা. ৩৫০১, ই.সে. ৩৫০০
সহীহ মুসলিম হাদিস ৩৫২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির ইবন আব্দুল্লাহ রা.-এর বিয়ের ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কুমারী বিয়ে করেছেন না বিধবা। জাবির রা. জানান, তিনি বিধবা বিয়ে করেছেন। নবী صلى الله عليه وسلم কুমারী স্ত্রী হলে পারস্পরিক সোহাগ-স্ফূর্তির কথা বলেন। এরপর জাবির রা. নিজের বাস্তব অবস্থা জানান—তাঁর কয়েকজন বোন ছিল, তাই তিনি এমন একজন স্ত্রী চেয়েছিলেন, যিনি তাঁর ও বোনদের মধ্যে বাধা না হয়ে সংসারে সহায়ক হবেন। শেষে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, নারীকে দীনদারী, সম্পদ ও সৌন্দর্যের কারণে বিয়ে করা হয়; তাই ধার্মিকাকে অগ্রাধিকার দাও। এই হাদিসে বিবাহ নির্বাচন, দীনদার স্ত্রী, পারিবারিক দায়িত্ব এবং বাস্তব বিবেচনার ভারসাম্য দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিয়ের ক্ষেত্রে ব্যক্তির পারিবারিক দায়িত্ব বিবেচনা করা যেতে পারে।
- দাম্পত্যে ভালোবাসা ও সহজ সম্পর্ক গুরুত্বপূর্ণ।
- স্ত্রী নির্বাচনে দীনদারীকে বিশেষভাবে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।
- সঠিক কারণ থাকলে বিধবা বিয়েও সম্মানজনক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত হতে পারে।
