২১/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৬৬৮ - ওয়ালা মুক্তিদাতার অধিকার

প্রকৃতপক্ষে মুক্তিদাতা পাবে মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পদ

ওয়ালা কার অধিকার: মুক্তিদাতার হক

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৬৮

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ، جَارِيَةً تُعْتِقُهَا فَقَالَ أَهْلُهَا نَبِيعُكِهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا . فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ «لاَ يَمْنَعُكِ ذَلِكَ فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

বর্ণিত। তিনি একবার একটি ক্রীতদাসী ক্রয় করে তাকে মুক্ত করে দিবেন বলে ইচ্ছা পোষণ করেছিলেন। তখন সে ক্রীতদাসীর মনিবেরা তাকে জানালেন যে, আমরা আপনার এ শর্তে ক্রীতদাসটি বিক্রয় করতে পারি যে, আমরাই হব তার ওয়ালা’র [৬] অধিকারী। তিনি বলেনঃ এরপর বিষয়টি আমি রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে উপস্থিত করলাম। তিনি বললেনঃ এ শর্ত তোমাকে ‘ওয়ালা’ থেকে বঞ্চিত করবে না। কেননা প্রকৃতপক্ষে মুক্তিদাতার জন্যই ‘ওয়ালার হক’ নির্ধারিত।

[৬] الْوَلاَءُ আরবি শব্দ। এর অর্থ অধিকারী হওয়া, স্বত্ববান হওয়া ইত্যাদি। ইসলামী বিধানের পরিভাষায় ক্রীতদাস-দাসীর অর্জিত সম্পদ ইত্যাদির অভিভাবকত্বকে ‘ওয়ালা’ বলা হয়। ক্রীতদাস-দাসীর মৃত্যুর পর তার মনিব তার ‘ওয়ালা’- এর উত্তরাধিকারী। আর আযাদকৃত দাসের ‘ওয়ালা’-এর অধিকারী হয় মুক্তিদাতা।ই.ফা. ৩৬৩৪, ই.সে. ৩৬৩৪

সহীহ মুসলিম হাদিস ৩৬৬৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) একটি ক্রীতদাসী ক্রয় করে মুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার মনিবেরা শর্ত দিল যে, মুক্তির পর ওয়ালার অধিকার তাদের থাকবে। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে বলা হলে তিনি জানালেন, এই শর্ত আয়িশা (রাঃ)-কে ওয়ালা থেকে বঞ্চিত করবে না। কারণ ওয়ালা মূলত তারই জন্য, যে মুক্ত করে। এখানে ‘ওয়ালা মুক্তিদাতার অধিকার’—এই মূল বিধানটি পরিষ্কারভাবে এসেছে। হাদিসটি শেখায়, মানুষের দেওয়া শর্ত যদি শরীয়তের নির্ধারিত অধিকারের বিরুদ্ধে যায়, তবে সেই শর্ত গ্রহণযোগ্য নয়। দাসমুক্তির মতো ভালো কাজে ভুল শর্ত বাধা হতে পারে না, যদি মূল হক শরীয়ত দ্বারা স্থির থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওয়ালা সেই ব্যক্তির অধিকার, যে ক্রীতদাসকে মুক্ত করে।
  • শরীয়তের নির্ধারিত হক মানুষের শর্তে বদলে যায় না।
  • ভালো কাজের সঙ্গে অন্যায় বা অগ্রহণযোগ্য শর্ত জুড়ে দেওয়া ঠিক নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন