২১/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৬৬৯ - আল্লাহর কিতাবে নেই এমন শর্ত
প্রকৃতপক্ষে মুক্তিদাতা পাবে মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পদ
বারীরার ঘটনায় ওয়ালা ও বাতিল শর্তের শিক্ষা
সহীহ মুসলিম : ৩৬৬৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৬৯
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا فَقَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي . فَعَلْتُ فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ . فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ ﷺ «ابْتَاعِي فَأَعْتِقِي . فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ». ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ «مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ وَإِنْ شَرَطَ مِائَةَ مَرَّةٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
বারীরাহ্ (রাঃ) তার লিখিত মুক্তিপণ পরিশোধের ব্যাপারে সাহায্যের জন্যে ‘আয়িশা (রাঃ)- এর কাছে এল। সে তার লিখিত মুক্তিপণের কিছুই আদায় করেনি। তখন ‘আয়িশা (রাঃ) তাকে বললেনঃ তুমি তোমার মনিবের কাছে ফিরে যাও। যদি তারা এ শর্তে রাজি হয় যে, আমি তোমার লিখিত মুক্তিপণের যাবতীয় পাওনা আদায় করলে তোমার ওয়ালা আমার প্রাপ্য হবে, তবে তা আমি করতে পারি। বারীরা তার মনিবের কাছে বিষয়টি উত্থাপন করল। কিন্তু তারা সে প্রস্তাব মেনে নিল না এবং বলে দিল, যদি তিনি সাওয়াবের আশায় তোমার লিখিত মুক্তিপণ আদায়ের দায়িত্ব নেন তাহলে নিতে পারেন, তবে তোমার ‘ওয়ালা” আমাদের জন্যই থাকবে।এরপর তিনি ['আয়িশাহ (রাঃ)] বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ)- এর কাছে উঠালেন। তখন তিনি তাকে বললেনঃ তাকে খরিদ করে মুক্ত করে দিতে পার, কেননা ‘ওয়ালা’ মুক্তিদাতারই প্রাপ্য। এরপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে গেলেন এবং বললেনঃ লোকদের কী হয়েছে তারা এমন কিছু শর্তারোপ করে যা আল্লাহর কিতাবে নেই। যে ব্যক্তি এমন শর্তারোপ করবে যা আল্লাহর কিতাবে নেই- সে শর্তের কোন মূল্য নেই যদিও সে একশো বার শর্তারোপ করে। আল্লাহর শর্তই কেবল সঠিক ও নির্ভরযোগ্য।
ই.ফা. ৩৬৩৫, ই.সে. ৩৬৩৫
সহীহ মুসলিম হাদিস ৩৬৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বারীরা (রাঃ)-এর মুক্তিপণ পরিশোধের বিষয় এসেছে। তিনি আয়িশা (রাঃ)-এর কাছে সাহায্য চান। আয়িশা (রাঃ) সব মুক্তিপণ পরিশোধ করে তাকে মুক্ত করতে চান, তবে ওয়ালা নিজের জন্য হবে—এ শর্তে। বারীরার মনিবেরা মুক্তিপণ নিতে রাজি হলেও ওয়ালা নিজেদের জন্য রাখতে চায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাকে ক্রয় করে মুক্ত করে দাও; কারণ ওয়ালা মুক্তিদাতারই প্রাপ্য। এরপর তিনি মানুষকে সতর্ক করে বলেন, আল্লাহর কিতাবে নেই এমন শর্তের কোনো মূল্য নেই, যদিও তা একশো বার করা হয়। এই হাদিসে ‘আল্লাহর কিতাবে নেই এমন শর্ত’ এবং ‘ওয়ালা মুক্তিদাতার অধিকার’—দুইটি মূল শিক্ষা স্পষ্ট হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওয়ালা সেই ব্যক্তির জন্য, যে বাস্তবে মুক্ত করে।
- আল্লাহর বিধানের বাইরে শর্ত করলে তা গ্রহণযোগ্য নয়।
- চুক্তি ও লেনদেনে শরীয়তের সীমা মানতে হয়।
- সাহায্য করতে গিয়ে অধিকার ও নিয়ম পরিষ্কার রাখা দরকার।
