২১/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৩৬৭০ - বারীরার মুক্তিপণ ও ওয়ালা

প্রকৃতপক্ষে মুক্তিদাতা পাবে মুক্তদাসের ওয়ালা পরিত্যক্ত সম্পদ

বারীরার মুক্তিপণ ও ওয়ালার সঠিক বিধান

সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৬৭০

حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّهَا قَالَتْ جَاءَتْ بَرِيرَةُ إِلَىَّ فَقَالَتْ يَا عَائِشَةُ إِنِّي كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ أُوقِيَّةٌ . بِمَعْنَى حَدِيثِ اللَّيْثِ وَزَادَ فَقَالَ «لاَ يَمْنَعُكِ ذَلِكِ مِنْهَا ابْتَاعِي وَأَعْتِقِي». وَقَالَ فِي الْحَدِيثِ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ ﷺ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ».

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

বারীরা (রাঃ) আমার কাছে এল। এরপর সে বলল, হে ‘আয়িশাহ্! আমি আমার মনিবের কাছে লিখিত চুক্তি করেছি যে, বছরে এক উকিয়া (চল্লিশ দিরহামে এক উকিয়া) করে নয় বছরে সর্বমোট নয় উকিয়া পরিশোধ করব। এরপর লায়স (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ। তবে এ বর্ণনায় এতটুকু বেশি উল্লেখ আছেঃ “তিনি (রাসূলুল্লাহ (ﷺ)) বললেন, তাদের এ শর্ত করা তোমাকে ‘ওয়ালা’ প্রাপ্তি হতে বাধা দিবে না। তুমি তাকে খরিদ করে মুক্ত করে দিতে পার। ‘উরওয়াহ্‌ ইবনু যুবায়র (রহঃ) এ হাদীসে উল্লেখ করেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) লোকদের সামনে দাঁড়িয়ে যান এবং আল্লাহর প্রশংসা ও তাঁর মহিমা বর্ণনা করেন।

ই.সে. ৩৬৩৬, ই.সে ৩৬৩৬

সহীহ মুসলিম হাদিস ৩৬৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারীরা (রাঃ) আয়িশা (রাঃ)-কে জানান যে, তিনি তার মনিবের সঙ্গে নয় বছরে নয় উকিয়া পরিশোধের লিখিত চুক্তি করেছেন। এটি মুক্তিপণের একটি ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা ছিল। হাদিসের মূল অংশ আগের বর্ণনার মতো, তবে এখানে অতিরিক্তভাবে এসেছে—রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাদের শর্ত আয়িশা (রাঃ)-কে ওয়ালা পাওয়া থেকে বাধা দেবে না। তিনি তাকে ক্রয় করে মুক্ত করতে বলেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষের সামনে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেন এবং বক্তব্য দেন। এখানে ‘বারীরার মুক্তিপণ’ ও ‘ওয়ালা মুক্তিদাতার জন্য’—এই দুই বিষয় একসঙ্গে এসেছে। হাদিসটি দেখায়, সাহায্য, ক্রয়, মুক্তি এবং অধিকার—সবকিছু শরীয়তের ঠিক নিয়মে হওয়া চাই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুক্তিপণের চুক্তি থাকলেও শরীয়তের অধিকার অক্ষুণ্ণ থাকে।
  • ওয়ালা পাবে সেই ব্যক্তি, যে মুক্ত করার কাজ সম্পন্ন করে।
  • ভুল শর্ত মানুষের সামনে পরিষ্কার করে সংশোধন করা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন