২২/১৭. অধ্যায়ঃ
জমি বর্গা [১৪] দেয়া
সহিহ মুসলিম : ৩৮৩২
সহিহ মুসলিমহাদিস নম্বর ৩৮৩২
وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، قَالَ ذَهَبْتُ مَعَ ابْنِ عُمَرَ إِلَى رَافِعِ بْنِ خَدِيجٍ حَتَّى أَتَاهُ بِالْبَلاَطِ فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الْمَزَارِعِ .
নাফি’ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা আমি ইবন উমরের সাথে রাফি ইবন খাদিজের নিকট গেলাম। 'বালাত' নামক স্থানে তাঁর সাথে সাক্ষাৎ হলো। তিনি তাঁকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) জমি ইজারা দিতে নিষেধ করেছেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৩৭৯৬, ইসলামীক সেন্টারঃ ৩৭৯৬
