২২/১৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৮৩৭ - তৃতীয়াংশ-চতুর্থাংশে জমি ইজারার নিষেধ
খাদ্যের বিনিময়ে জমি ইজারা
মুহাকালাহ ও অংশভিত্তিক জমি ইজারা
সহীহ মুসলিম : ৩৮৩৭
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৮৩৭
وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ عُلَيَّةَ - عَنْ أَيُّوبَ، عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ كُنَّا نُحَاقِلُ الأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَنُكْرِيهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى فَجَاءَنَا ذَاتَ يَوْمٍ رَجُلٌ مِنْ عُمُومَتِي فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ ﷺ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالأَرْضِ فَنُكْرِيَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى وَأَمَرَ رَبَّ الأَرْضِ أَنْ يَزْرَعَهَا أَوْ يُزْرِعَهَا وَكَرِهَ كِرَاءَهَا وَمَا سِوَى ذَلِكَ .
রাফি’ ইবনু খাদীজ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সময়ে জমির মুহাকালাহ্ করতাম এবং এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতাম। এরপর এক সময় আমার এক চাচা আমাদের নিকট এসে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এমন একটি বিষয় থেকে নিষেধ করেছেন যা আমাদের জন্যে লাভজনক ছিল। আর আল্লাহ ও তাঁর রাসূলের কথা মেনে চলা আমাদের জন্যে অধিক কল্যাণকর। তিনি আমাদেরকে জমি মুহকালাহ করতে এবং এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতে নিষেধ করেছেন। আর জমির মালিককে নিজে চাষ করতে বা অপরের দ্বারা চাষ করাতে নির্দেশ দিয়েছেন এবং ইজারা বা অন্য কিছু করার বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
ই.ফা. ৩৮০১, ই.সে. ৩৮০১
সহীহ মুসলিম হাদিস ৩৮৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাফি ইবনু খাদিজ (রাঃ) জমির মুহাকালাহ সম্পর্কে বিস্তারিত বলেছেন। তাঁরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সময়ে জমি এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ বা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের বিনিময়ে ইজারা দিতেন। পরে তাঁর এক চাচা এসে জানালেন, নবী (صلى الله عليه وسلم) এমন একটি বিষয় থেকে তাঁদের নিষেধ করেছেন যা তাঁদের জন্য লাভজনক ছিল। কিন্তু তিনি বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য তাঁদের জন্য বেশি কল্যাণকর। নবী (صلى الله عليه وسلم) জমির মালিককে নিজে চাষ করতে বা অন্যকে দিয়ে চাষ করাতে বলেছেন এবং এ ধরনের ইজারা অপছন্দ করেছেন। এখানে জমি ইজারা, মুহাকালাহ ও ফসলের অংশভিত্তিক শর্ত নিয়ে সরাসরি সতর্কতা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তৃতীয়াংশ, চতুর্থাংশ বা নির্দিষ্ট খাদ্যের শর্তে ইজারায় সতর্কতা আছে।
- লাভজনক মনে হলেও নবী (صلى الله عليه وسلم)-এর নিষেধ মানা জরুরি।
- জমির মালিক নিজে চাষ করা বা অন্যকে দিয়ে চাষ করানোর নির্দেশ এসেছে।
