২৩/২১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৯৯০ - উট বিক্রি ও নববী উদারতা
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা
উট বিক্রির ঘটনায় নববী উদারতা
সহীহ মুসলিম : ৩৯৯০
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৯০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ قَدْ أَعْيَا فَأَرَادَ أَنْ يُسَيِّبَهُ قَالَ فَلَحِقَنِي النَّبِيُّ ﷺ فَدَعَا لِي وَضَرَبَهُ فَسَارَ سَيْرًا لَمْ يَسِرْ مِثْلَهُ قَالَ «بِعْنِيهِ بِوُقِيَّةٍ " . قُلْتُ لاَ . ثُمَّ قَالَ " بِعْنِيهِ». فَبِعْتُهُ بِوُقِيَّةٍ وَاسْتَثْنَيْتُ عَلَيْهِ حُمْلاَنَهُ إِلَى أَهْلِي فَلَمَّا بَلَغْتُ أَتَيْتُهُ بِالْجَمَلِ فَنَقَدَنِي ثَمَنَهُ ثُمَّ رَجَعْتُ فَأَرْسَلَ فِي أَثَرِي فَقَالَ «أَتُرَانِي مَاكَسْتُكَ لآخُذَ جَمَلَكَ خُذْ جَمَلَكَ وَدَرَاهِمَكَ فَهُوَ لَكَ».
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর ক্লান্ত উটের উপর আরোহী হয়ে ভ্রমণ করছিলেন। তিনি উটটি ছেড়ে দেয়ার ইচ্ছা করেন। তিনি বলেন, এরপর আমার সাথে নবী (ﷺ) -এর সাক্ষাৎ হয়। তিনি আমার জন্য দোয়া করেন এবং উটটিকে আঘাত করেন। এরপর উট এমনভাবে চলতে থেকে যে, যেমন আর কখনও চলেনি। তিনি বলেন, এটি আমার নিকট এক উকিয়ার বিনিময়ে বিক্রি করো। আমি বললাম, না। তিনি আবারও বললেন, আমার নিকট এটিকে বিক্রি করে দাও।অতঃপর এক উকিয়ার বিনিময়ে তা বিক্রি করে দিলাম এবং আমার বাড়ী পর্যন্ত তাতে আরোহী হওয়ার শর্ত করলাম। যখন আমি পৌঁছালাম তখন তাঁর নিকট উট নিয়ে আসলাম। তিনি আমাকে তাঁর মূল্য পরিশোধ করলেন। পরে ফিরে গেলাম। তিনি আমার পেছনে ডাকতে পাঠালেন এবং বললেন, আমি কি তোমার উট নেয়ার জন্য মূল্য কম বলেছিলাম? তোমার উট নিয়ে যাও এবং তোমার দিরহামও তুমি নিয়ে যাও।
ই. ফা. ৩৯৫৩, ই. সে. ৩৯৫২
সহীহ মুসলিম হাদিস ৩৯৯০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ)-এর ক্লান্ত উটের ঘটনা এসেছে। তিনি সফরে ছিলেন, উটটি এত দুর্বল হয়ে পড়েছিল যে তিনি সেটি ছেড়ে দিতে চেয়েছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর জন্য দোয়া করেন এবং উটটিকে আঘাত করেন। এরপর উট আগের চেয়ে ভালোভাবে চলতে থাকে। নবী (صلى الله عليه وسلم) উটটি এক উকিয়াহ্র বিনিময়ে কিনতে চান। জাবির (রাঃ) প্রথমে রাজি হননি, পরে বিক্রি করেন এবং বাড়ি পর্যন্ত তাতে চড়ার শর্ত রাখেন। মদীনায় পৌঁছে তিনি উট নিয়ে এলে নবী (صلى الله عليه وسلم) মূল্য পরিশোধ করেন, তারপর উট ও দিরহাম দুটোই তাঁকে ফিরিয়ে দেন। এখানে লেনদেনে শর্ত, মূল্য পরিশোধ, দয়া এবং সুন্দর আচরণের শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেনে শর্ত স্পষ্ট করা বৈধতার অংশ হতে পারে।
- মূল্য পরিশোধে সততা ও পরিষ্কার আচরণ দরকার।
- সক্ষম হলে অন্যকে সাহায্য করা সুন্দর চরিত্রের পরিচয়।
