২৩/২১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৯৯৬ - মূল্যও তোমার, উটও তোমার
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা
মূল্যও তোমার, উটও তোমার—লেনদেনে দয়া
সহীহ মুসলিম : ৩৯৯৬
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৯৬
حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا بَشِيرُ بْنُ عُقْبَةَ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَافَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي بَعْضِ أَسْفَارِهِ - أَظُنُّهُ قَالَ غَازِيًا - وَاقْتَصَّ الْحَدِيثَ وَزَادَ فِيهِ قَالَ " يَا جَابِرُ أَتَوَفَّيْتَ الثَّمَنَ " . قُلْتُ نَعَمْ. قَالَ " لَكَ الثَّمَنُ وَلَكَ الْجَمَلُ لَكَ الثَّمَنُ وَلَكَ الْجَمَلُ" .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে কোন এক সফরে সঙ্গী থাকি। রাবী বলেন, হয়ত তিনি যুদ্ধে সফরের কথা বলেছেন এবং পূর্ণ হাদীস বর্ণনা করেন। তাতে আরও বাড়তে আছে যে, তিনি বলেনঃ হে জাবির! আমি কি মূল্য পরিশোধ করেছি? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, মূল্য তোমার, উটও তোমার।
ই. ফা. ৩৯৫৯, ই. সে. ৩৯৫৮
সহীহ মুসলিম হাদিস ৩৯৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে এক সফরে ছিলেন। রাবী বলেন, সম্ভবত সেটি যুদ্ধের সফর ছিল। এরপর আগের ঘটনার মতো উটের কাহিনি বর্ণিত হয়। এই বর্ণনায় বাড়তি একটি কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) জাবির (রাঃ)-কে জিজ্ঞেস করেন, হে জাবির, তুমি কি মূল্য পেয়েছ? তিনি বলেন, হ্যাঁ। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, মূল্য তোমার, উটও তোমার। কথাটি দুবার এসেছে। এতে বোঝা যায়, লেনদেন সম্পন্ন হওয়ার পরও নবী (صلى الله عليه وسلم) জাবির (রাঃ)-এর প্রতি দয়া দেখিয়েছেন। তিনি মূল্য দিয়েছেন, আবার উটও ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনা লেনদেনে ন্যায়, কথা রাখা ও উদারতার সুন্দর শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেনে মূল্য পরিশোধের বিষয় নিশ্চিত করা উচিত।
- অন্যকে সাহায্য করলে সম্মান ও কোমলতা বজায় রাখা দরকার।
- উদারতা কখনো কখনো লেনদেনের মধ্যেও প্রকাশ পায়।
