২৩/২১. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৩৯৯৫ - উটের মূল্য ও ফেরত দান
উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা
উটের মূল্য, শর্ত ও নববী দানশীলতা
সহীহ মুসলিম : ৩৯৯৫
সহীহ মুসলিমহাদিস নম্বর ৩৯৯৫
وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ لَمَّا أَتَى عَلَىَّ النَّبِيُّ ﷺ وَقَدْ أَعْيَا بَعِيرِي - قَالَ - فَنَخَسَهُ فَوَثَبَ - فَكُنْتُ بَعْدَ ذَلِكَ أَحْبِسُ خِطَامَهُ لأَسْمَعَ حَدِيثَهُ فَمَا أَقْدِرُ عَلَيْهِ فَلَحِقَنِي النَّبِيُّ ﷺ فَقَالَ «بِعْنِيهِ» . فَبِعْتُهُ مِنْهُ بِخَمْسِ أَوَاقٍ - قَالَ - قُلْتُ عَلَى أَنَّ لِي ظَهْرَهُ إِلَى الْمَدِينَةِ . قَالَ «وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ» . قَالَ فَلَمَّا قَدِمْتُ الْمَدِينَةَ أَتَيْتُهُ بِهِ فَزَادَنِي وُقِيَّةً ثُمَّ وَهَبَهُ لِي .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
যখন আমার নিকট নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসলেন তখন আমার উট ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর তিনি উটটিকে খোঁচা দিলেন। এতে সে দৌড়াতে শুরু করল। পরে আমি এটার লাগাম টেনে ধরি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কথা শুনার জন্য, কিন্তু তা আমি পেরে উঠলাম না।অবশেষে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার সাথে একত্রিত হন এবং বলেন, আমার নিকট একে বিক্রি করো। সুতরাং পাঁচ উকিয়্যার বিনিময়ে আমি একে বিক্রি করি। জাবির (রাঃ) বলেন, আমি এ শর্ত করলাম যে, মাদীনাহ্ পর্যন্ত আমি এতে সওয়ার হয়ে যাব। তিনি বলেন, মাদীনাহ্ পর্যন্ত তুমি সওয়ার হতে পারবে। জাবির (রাঃ) বলেন, যখন আমি মাদীনায় পৌঁছালাম তখন উটসহ আমি তাঁর নিকট গেলাম। তিনি আমাকে আরো এক উকিয়্যাহ্ বাড়তি দেন এবং পরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উটটিও আমাকে প্রদান করেন।
ই. ফা. ৩৯৫৮, ই. সে. ৩৯৫৭
সহীহ মুসলিম হাদিস ৩৯৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে জাবির (রাঃ) বলেন, তাঁর উট ক্লান্ত হয়ে পড়েছিল। নবী (صلى الله عليه وسلم) এসে উটটিকে খোঁচা দিলে তা দ্রুত চলতে শুরু করে। এতটাই দ্রুত চলছিল যে জাবির (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর কথা শোনার জন্য লাগাম ধরে রাখতে চাইলেও পেরে উঠছিলেন না। পরে নবী (صلى الله عليه وسلم) উটটি কিনতে চান। জাবির (রাঃ) পাঁচ উকিয়্যাহ্র বিনিময়ে উটটি বিক্রি করেন এবং শর্ত রাখেন যে মদীনা পর্যন্ত তিনি তাতে চড়বেন। নবী (صلى الله عليه وسلم) সেই শর্ত মেনে নেন। মদীনায় পৌঁছে জাবির (রাঃ) উট নিয়ে এলে নবী (صلى الله عليه وسلم) আরও এক উকিয়্যাহ্ বাড়তি দেন এবং উটটিও তাঁকে উপহার দেন। এখানে লেনদেনে শর্ত, মূল্য এবং দয়ার সুন্দর মিল আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লেনদেনের সময় শর্ত স্পষ্ট করা ভালো।
- প্রাপ্য মূল্য দেওয়ার পর বাড়তি ভালো ব্যবহার করা উত্তম চরিত্র।
- কষ্টে থাকা ব্যক্তিকে সম্মানের সঙ্গে সাহায্য করা উচিত।
