৩৩/৩৯. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৫৪২ - সিজদার সময় কুরাইশের অপমান
মুশরিক ও মুনাফিকদের হাতে নবী (ﷺ)-এর দুঃখ-যাতনা
সিজদার সময় নবীজি (صلى الله عليه وسلم)-এর ওপর কুরাইশের অপমান
সহীহ মুসলিম : ৪৫৪২
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৫৪২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ ﷺ سَاجِدٌ وَحَوْلَهُ نَاسٌ مِنْ قُرَيْشٍ إِذْ جَاءَ عُقْبَةُ بْنُ أَبِي مُعَيْطٍ بِسَلاَ جَزُورٍ فَقَذَفَهُ عَلَى ظَهْرِ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمْ يَرْفَعْ رَأْسَهُ فَجَاءَتْ فَاطِمَةُ فَأَخَذَتْهُ عَنْ ظَهْرِهِ وَدَعَتْ عَلَى مَنْ صَنَعَ ذَلِكَ فَقَالَ " اللَّهُمَّ عَلَيْكَ الْمَلأَ مِنْ قُرَيْشٍ أَبَا جَهْلِ بْنَ هِشَامٍ وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ وَعُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ وَشَيْبَةَ بْنَ رَبِيعَةَ وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ أَوْ أُبَىَّ بْنَ خَلَفٍ " . شُعْبَةُ الشَّاكُّ قَالَ فَلَقَدْ رَأَيْتُهُمْ قُتِلُوا يَوْمَ بَدْرٍ فَأُلْقُوا فِي بِئْرٍ غَيْرَ أَنَّ أُمَيَّةَ أَوْ أُبَيًّا تَقَطَّعَتْ أَوْصَالُهُ فَلَمْ يُلْقَ فِي الْبِئْرِ .
‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) সিজ্দারত ছিলেন এবং তাঁর আশেপাশে কুরায়শের কিছু লোকজন জড়ো ছিল। এমন সময় উক্বাহ্ ইবনু আবূ মু’আয়ত (উটনীর নাড়ি-ভুড়িসহ) জরায়ু নিয়ে এলো এবং তা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিঠে নিক্ষেপ করলো। তিনি মাথা উঠাতে পারছিলেন না। তারপর ফাতিমা (রাঃ) আসলেন এবং তা তাঁর পিঠ থেকে সরিয়ে দিলেন এবং যে ব্যক্তি তা করেছে, তাকে বদদোয়া করলেন।তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, ইয়া আল্লাহ্! তোমার উপরই কুরায়শ সম্প্রদায়ের আবূ জাহ্ল ইবনু হিশাম, উত্বাহ্ ইবনু রাবী’আহ্, শাইবাহ্ ইবনু রাবীআ’, উক্বাহ্ ইবনু আবূ মু’আইত, উমাইয়াহ্ ইবনু খালাফ অথবা উবাই ইবনু খালাফ এদের চিনে নাও। তবে রাবী শু’বাহ্ (শেষের দু’ নামের) কোনটি রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছিলেন, সে ব্যাপারে) সন্দেহ করেছেন।রাবী বলেন, এরপর আমি বাদ্রের দিন তাদের দেখেছি যে, তারা সকলে নিহত হয়েছে এবং একটি কূপে নিক্ষিপ্ত হয়েছে। কেবল উমাইয়াহ্ বা উবাই এর লাশ বাদ ছিল। কেননা, তার লাশ জোড়ায় জোড়ায় কেটে ফেলা হয়েছিল বিধায় কূপে নিক্ষেপ করা হয়নি।
ই.ফা. ৪৪৯৯,ই.সে. ৪৫০১
সহীহ মুসলিম হাদিস ৪৫৪২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সিজদায় ছিলেন এবং আশেপাশে কুরাইশের লোকজন ছিল। তখন উকবা ইবনু আবু মুয়াইত উটনীর নাড়ি-ভুঁড়িসহ জরায়ু এনে নবীজি (صلى الله عليه وسلم)-এর পিঠে নিক্ষেপ করে। তিনি মাথা তুলতে পারছিলেন না। এরপর ফাতিমা (রাঃ) এসে তা সরিয়ে দেন এবং যে এমন কাজ করেছে তার বিরুদ্ধে দোয়া করেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কুরাইশের কয়েকজন নেতার নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। রাবী জানান, বদরের দিন তাদের নিহত অবস্থায় দেখা গেছে। এই হাদিসে কাবার পাশে নবীজির কষ্ট, শত্রুদের অপমানজনক আচরণ এবং ফাতিমা (রাঃ)-এর ভূমিকা সংক্ষেপে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতের সময় নবীজি (صلى الله عليه وسلم)-কে কষ্ট দেওয়া হয়েছিল—এটি শত্রুতার কঠিন রূপ।
- ফাতিমা (রাঃ) নবীজি (صلى الله عليه وسلم)-এর কষ্ট দূর করতে এগিয়ে আসেন।
- জালিমদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার চাওয়া হাদিসে এসেছে।
- বর্ণনায় রাবীর সন্দেহ থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
