৩৪/২৪. অধ্যায়ঃ
কাফির জনপদে কুরআন মাজীদ নিয়ে যাওয়া নিষিদ্ধ, যেখানে আশংকা থাকে তা তদের হাতে পতিত হওয়ার
সহিহ মুসলিম : ৪৭৩৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৭৩৬
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ عُلَيَّةَ، ح وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، وَالثَّقَفِيُّ، كُلُّهُمْ عَنْ أَيُّوبَ، ح وَحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ، - يَعْنِي ابْنَ عُثْمَانَ - جَمِيعًا عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . فِي حَدِيثِ ابْنِ عُلَيَّةَ وَالثَّقَفِيِّ " فَإِنِّي أَخَافُ " . وَفِي حَدِيثِ سُفْيَانَ وَحَدِيثِ الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ " مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ " .
ইবনু ‘উমার (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত হাদিসের মধ্যবর্তী রাবি ইবনু উলাইয়্যাহ ও সাকাফীর বর্ণনায় فَإِنِّي أَخَافُ “এবং আমি আশঙ্কা করি” রয়েছে। আর সানাদের জন্য সূত্রের মধ্যবর্তী রাবি সুফইয়ান ও যাহহাক ইবনু উসমানের বর্ণনায় مَخَافَةَ أَنْ يَنَالَهُ الْعَدُوُّ ‘দুশমন পেয়ে যাবে এ আশঙ্কায়’ কথাটি রয়েছে।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৬৮৯, ইসলামীক সেন্টারঃ ৪৬৯০/ক
