৩৫/৭. অধ্যায়ঃ
গুই সাপের গোশ্ত হালাল
সহিহ মুসলিম : ৪৯২৮
সহিহ মুসলিমহাদিস নম্বর ৪৯২৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ، بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ دَخَلْتُ أَنَا وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتَ مَيْمُونَةَ فَأُتِيَ بِضَبٍّ مَحْنُوذٍ فَأَهْوَى إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ فَقَالَ بَعْضُ النِّسْوَةِ اللاَّتِي فِي بَيْتِ مَيْمُونَةَ أَخْبِرُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِمَا يُرِيدُ أَنْ يَأْكُلَ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدَهُ فَقُلْتُ أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " . قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَنْظُرُ .
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এবং খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে মাইমূনা (রাঃ)-এর নিকট গেলাম। তখন ভুনা গুইসাপ পরিবেশন করা হলো। রাসূলুল্লাহ (ﷺ) তা নেয়ার জন্য হাত বাড়ালেন। তখন মাইমূনা (রাঃ)-এর বাড়িতে উপস্থিত জনৈকা মহিলা বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যা খেতে চাইছেন সে সম্পর্কে তোমরা তাঁকে জানাও। তখন রাসূলুল্লাহ (ﷺ) (খাবার থেকে) তাঁর হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! এটা কি হারাম? তিনি বললেন, না। যেহেতু এটা আমাদের এলাকার প্রাণী নয়, তাই আমি তা অপছন্দ করি। খালিদ (রাঃ) বলেন, এরপর আমি তা টেনে নিয়ে খেলাম। রাসূলুল্লাহ (ﷺ) এ দৃশ্য দেখছিলেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ৪৮৭৭, ইসলামীক সেন্টারঃ ৪৮৭৮
