৩৫/৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৯২৯ - গুইসাপ হারাম নয়
গুই সাপের গোশ্ত হালাল
গুইসাপ হারাম নয়: নবীজির সামনে খাওয়ার ঘটনা
সহীহ মুসলিম : ৪৯২৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯২৯
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، جَمِيعًا عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ حَرْمَلَةُ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ الأَنْصَارِيِّ، أَنَّ عَبْدَ اللَّهِ، بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ أَنَّ خَالِدَ بْنَ الْوَلِيدِ الَّذِي يُقَالُ لَهُ سَيْفُ اللَّهِ أَخْبَرَهُ أَنَّهُ، دَخَلَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ عَلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ وَهِيَ خَالَتُهُ وَخَالَةُ ابْنِ عَبَّاسٍ فَوَجَدَ عِنْدَهَا ضَبًّا مَحْنُوذًا قَدِمَتْ بِهِ أُخْتُهَا حُفَيْدَةُ بِنْتُ الْحَارِثِ مِنْ نَجْدٍ فَقَدَّمَتِ الضَّبَّ لِرَسُولِ اللَّهِ ﷺ وَكَانَ قَلَّمَا يُقَدَّمُ إِلَيْهِ طَعَامٌ حَتَّى يُحَدَّثَ بِهِ وَيُسَمَّى لَهُ فَأَهْوَى رَسُولُ اللَّهِ ﷺ يَدَهُ إِلَى الضَّبِّ فَقَالَتِ امْرَأَةٌ مِنَ النِّسْوَةِ الْحُضُورِ أَخْبِرْنَ رَسُولَ اللَّهِ ﷺ بِمَا قَدَّمْتُنَّ لَهُ. قُلْنَ هُوَ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ . فَرَفَعَ رَسُولُ اللَّهِ ﷺ يَدَهُ فَقَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ أَحَرَامٌ الضَّبُّ يَا رَسُولَ اللَّهِ قَالَ " لاَ وَلَكِنَّهُ لَمْ يَكُنْ بِأَرْضِ قَوْمِي فَأَجِدُنِي أَعَافُهُ " . قَالَ خَالِدٌ فَاجْتَرَرْتُهُ فَأَكَلْتُهُ وَرَسُولُ اللَّهِ ﷺ يَنْظُرُ فَلَمْ يَنْهَنِي.
খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ)- যাঁকে সাইফুল্লাহ বলা হয় হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নবী (ﷺ)-এর স্ত্রী মাইমূনাহ্ (রাঃ)-এর ঘরে ঢুকলেন। তিনি ছিলেন তাঁর ও ইবনু ‘আব্বাস (রাঃ)-এর খালা। এ সময় রাসূল (ﷺ) তাঁর নিকট ভুনা গুইসাপ দেখতে পান, যা তাঁর (মাইমূনাহ্র) বোন হুফাইদাহ্ বিনতু হারিস নাজ্দ থেকে এনেছিল। তিনি গুইসাপটি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পরিবেশন করলেন। তাঁর অভ্যাস ছিল কোন খাদ্যের বিবরণ ও তার নাম উল্লেখ না করা পর্যন্ত তিনি সে দিকে কম-ই হাত বাড়াতেন।রাসূলুল্লাহ (ﷺ) গুইসাপটির দিকে হাত বাড়ালে উপস্থিত জনৈকা মহিলা বললেন, তোমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে যা পেশ করছো তাঁকে জানিয়ে দাও। তারা বললেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! এটা কি গুইসাপ। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত তুলে নিলেন। খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) বললেন, হে আল্লাহ রাসূল (ﷺ)! এটা কি হারাম? তিনি বললেন, না। তবে যেহেতু এটা আমার এলাকাতে নেই তাই আমি এটা পছন্দ করি না। খালিদ (রাঃ) বলেন, অতঃপর আমি ওটা টেনে নিয়ে খাচ্ছিলাম। আর রাসূলুল্লাহ (ﷺ) তা দেখছিলেন। তবে তিনি আমাকে নিষেধ করেননি।
ই.ফা. ৪৮৭৮, ই.সে. ৪৮৭৯
সহীহ মুসলিম হাদিস ৪৯২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে মাইমূনা (রাঃ)-এর ঘরে গুইসাপ পরিবেশনের ঘটনা বিস্তারিতভাবে এসেছে। খালিদ ইবন ওয়ালিদ (রাঃ) জানান, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সাথে মাইমূনা (রাঃ)-এর ঘরে যান। সেখানে নাজদ থেকে আনা ভুনা গুইসাপ ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অভ্যাস ছিল, খাবারের নাম ও পরিচয় না জানা পর্যন্ত তিনি সাধারণত হাত বাড়াতেন না। যখন জানানো হলো যে এটি গুইসাপ, তখন তিনি হাত তুলে নিলেন। খালিদ (রাঃ) জিজ্ঞেস করলেন, এটি কি হারাম? নবী (صلى الله عليه وسلم) বললেন, না; তবে এটি তাঁর এলাকার প্রাণী নয়, তাই তিনি তা পছন্দ করেন না। এরপর খালিদ (রাঃ) তা খেলেন, আর নবী (صلى الله عليه وسلم) তাঁকে নিষেধ করেননি। এ থেকে ব্যক্তিগত রুচি ও শরয়ি বিধানের পার্থক্য বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের পরিচয় জেনে খাওয়া রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অভ্যাসের অংশ ছিল।
- নবী (صلى الله عليه وسلم) গুইসাপকে হারাম বলেননি।
- ব্যক্তিগত অপছন্দকে হারাম বলার সঙ্গে মেলানো ঠিক নয়।
- নবী (صلى الله عليه وسلم)-এর সামনে খালিদ (রাঃ)-এর খাওয়া বৈধতার একটি স্পষ্ট দিক দেখায়।
