৩৫/৭. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৯৩৪ - গুইসাপ নিয়ে ভুল ধারণা

গুই সাপের গোশ্‌ত হালাল

গুইসাপ নিয়ে ভুল ধারণা ও ইবন আব্বাসের ব্যাখ্যা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৯৩৪

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ يَزِيدَ بْنِ، الأَصَمِّ قَالَ دَعَانَا عَرُوسٌ بِالْمَدِينَةِ فَقَرَّبَ إِلَيْنَا ثَلاَثَةَ عَشَرَ ضَبًّا فَآكِلٌ وَتَارِكٌ فَلَقِيتُ ابْنَ عَبَّاسٍ مِنَ الْغَدِ فَأَخْبَرْتُهُ فَأَكْثَرَ الْقَوْمُ حَوْلَهُ حَتَّى قَالَ بَعْضُهُمْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " لاَ آكُلُهُ وَلاَ أَنْهَى عَنْهُ وَلاَ أُحَرِّمُهُ " . فَقَالَ ابْنُ عَبَّاسٍ بِئْسَ مَا قُلْتُمْ مَا بُعِثَ نَبِيُّ اللَّهِ ﷺ إِلاَّ مُحِلاًّ وَمُحَرِّمًا إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَيْنَمَا هُوَ عِنْدَ مَيْمُونَةَ وَعِنْدَهُ الْفَضْلُ بْنُ عَبَّاسٍ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَامْرَأَةٌ أُخْرَى إِذْ قُرِّبَ إِلَيْهِمْ خِوَانٌ عَلَيْهِ لَحْمٌ فَلَمَّا أَرَادَ النَّبِيُّ ﷺ أَنْ يَأْكُلَ قَالَتْ لَهُ مَيْمُونَةُ إِنَّهُ لَحْمُ ضَبٍّ . فَكَفَّ يَدَهُ وَقَالَ " هَذَا لَحْمٌ لَمْ آكُلْهُ قَطُّ " . وَقَالَ لَهُمْ «كُلُوا» . فَأَكَلَ مِنْهُ الْفَضْلُ وَخَالِدُ بْنُ الْوَلِيدِ وَالْمَرْأَةُ . وَقَالَتْ مَيْمُونَةُ لاَ آكُلُ مِنْ شَىْءٍ إِلاَّ شَىْءٌ يَأْكُلُ مِنْهُ رَسُولُ اللَّهِ ﷺ .

ইয়াযীদ ইবনু আসাম (রহঃ) হতে বর্ণিতঃ

মাদীনার এক নববিবাহিত ব্যক্তি আমাদেরকে দাওয়াত করলো এবং আমাদের সামনে তেরটি গুইসাপ পরিবেশন করা হলো। কিছু লোক তা খেল আর কিছু লোক তা বর্জন করলো। পরদিন আমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে বিষয়টি তাঁকে জানালাম। তখন তাঁর পাশের লোকজন নানা উক্তি করতে লাগলো, এমনকি তাদের একজন বললোঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি এটি খাইও না, নিষেধও করি না এবং হারামও বলি না। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তোমরা যা বলছ তা সঠিক নয়। নবী (ﷺ)-কে হালাল ও হারাম নির্ণয় করার জন্যই পাঠানো হয়েছিল।রাসূলুল্লাহ (ﷺ) একদা মাইমূনাহ্‌ (রাঃ)-এর ঘরে ছিলেন। তাঁর সাথে ফায্‌ল ইবনু ‘আব্বাস, খালিদ ইবনু ওয়ালিদ ও অন্য এক মহিলা উপস্থিত ছিলেন। তখন তাঁদের কাছে একটি পাত্র পেশ করা হলো। রাসূলুল্লাহ (ﷺ) যখন খাওয়ার ইচ্ছা করলেন তখন মাইমূনাহ্‌ (রাঃ) তাঁকে বললেন, এটা গুইসাপের গোশ্‌ত। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর হাত গুটিয়ে নিয়ে বললেন, এ গোশ্‌ত আমি কখনো খাইনি। তিনি তাঁদের বললেন, তোমরা খেতে পারো। ফায্‌ল, খালিদ ইবনু ওয়ালীদ (রাঃ) এবং ঐ মহিলা তাত্থেকে খেলেন। মাইমূনাহ্‌ (রাঃ) বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যা খান, তাছাড়া অন্য কিছু আমি খাব না।

ই.ফা. ৪৮৮৩, ই.সে. ৪৮৮৪

সহীহ মুসলিম হাদিস ৪৯৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে গুইসাপের বিধান নিয়ে একটি আলোচনা এসেছে। মদিনার এক নববিবাহিত ব্যক্তি দাওয়াত দিলে তেরটি গুইসাপ পরিবেশন করা হয়। কেউ খায়, কেউ খায় না। পরে বিষয়টি ইবন আব্বাস (রাঃ)-কে জানালে উপস্থিত লোকেরা নানা কথা বলতে থাকে। কেউ বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নাকি বলেছেন, তিনি এটি খান না, নিষেধও করেন না, হারামও বলেন না। ইবন আব্বাস (রাঃ) এই কথাকে ঠিক বলেননি এবং স্মরণ করিয়ে দেন যে, নবী (صلى الله عليه وسلم) হালাল ও হারাম নির্ণয়ের জন্য পাঠানো হয়েছেন। এরপর তিনি মাইমূনা (রাঃ)-এর ঘরের ঘটনা বলেন। নবী (صلى الله عليه وسلم) গুইসাপ দেখে হাত গুটিয়ে নেন এবং বলেন, তিনি এটি আগে খাননি। তবে তিনি উপস্থিতদের বলেন, তোমরা খেতে পারো। এতে বোঝা যায়, নবী (صلى الله عليه وسلم)-এর ব্যক্তিগত না খাওয়া আর হারাম ঘোষণা এক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসের কথা বলার সময় শব্দ ও অর্থ ঠিক রাখা জরুরি।
  • নবী (صلى الله عليه وسلم) গুইসাপ নিজে না খেলেও অন্যদের খেতে বলেছেন।
  • হালাল-হারাম বিষয়ে ভুল ধারণা হলে জ্ঞানীদের কাছে জানতে হয়।
  • মাইমূনা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর অনুসরণে নিজের রুচি প্রকাশ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন