৪০/৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৫৫৬৪ - পর্দা বিধান অবতীর্ণ হওয়ার ঘটনা
প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা
পর্দা বিধান অবতীর্ণ হওয়ার ঘটনার শিক্ষা
সহীহ মুসলিম : ৫৫৬৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৫৫৬৪
حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ، خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ، رَسُولِ اللَّهِ ﷺ كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ ﷺ احْجُبْ نِسَاءَكَ.فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ ﷺ يَفْعَلُ فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ ﷺ لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ. حِرْصًا عَلَى أَنْ يُنْزِلَ الْحِجَابَ. قَالَتْ عَائِشَةُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْحِجَابَ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) -এর স্ত্রীগণ প্রকৃতির ডাকে সারা দেয়ার (প্রস্রাব-পায়খানায় যাওয়ার) সময় রাতের বেলা ‘মানাসি’-এর দিকে বেরিয়ে যেতেন। ‘মানাসি’ হলো প্রশস্ত খোলা জায়গা। ওদিকে উমর ইবনুল খাত্তাব (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতেন- আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান আরোপ করুন। কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) সেটি করেননি। একরাতে ‘ইশার সময় নবী (ﷺ) -এর স্ত্রী সাওদাহ্ বিনতু যাম্‘আহ্ (রাঃ) বের হলেন। তিনি ছিলেন দীর্ঘাঙ্গী নারী। উমর (রাঃ) তাঁকে ডাক দিয়ে বললেন, হে সাওদাহ্! আমরা তোমাকে চিনে ফেলেছি। পর্দার বিধান অবতীর্ণ করার প্রতি দৃঢ় প্রত্যাশায় তিনি এমন করলেন। আয়িশাহ্ (রাঃ) বলেন, তখন আল্লাহ্ তা’আলা পর্দা-বিধি অবতীর্ণ করলেন।
ই.ফা. ৫৪৮৪, ই.সে. ৫৫০৮
সহীহ মুসলিম হাদিস ৫৫৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্ত্রীগণ প্রাকৃতিক প্রয়োজনে রাতের বেলা ‘মানাসি’ নামের খোলা জায়গায় যেতেন। উমর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে তাঁর স্ত্রীদের জন্য পর্দার বিধান আরোপ করতে বলতেন। এক রাতে সাওদা বিনত জমআ (রাঃ) বের হলে উমর (রাঃ) তাঁকে চিনে ফেলেন এবং বলেন, আমরা তোমাকে চিনে ফেলেছি। আয়িশা (রাঃ) বলেন, পর্দা বিধান নাযিলের আশায় উমর (রাঃ) এমন করেছিলেন। এরপর আল্লাহ পর্দা বিধান অবতীর্ণ করেন। এই হাদিসে হিজাব বিধান, সাওদা (রাঃ)-এর ঘটনা এবং নারীদের প্রয়োজনের জন্য বের হওয়া—এসব বিষয় স্পষ্টভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم)-এর স্ত্রীগণ প্রয়োজনের জন্য বাইরে যেতেন।
- উমর (রাঃ) পর্দা বিধানের বিষয়ে আগ্রহ প্রকাশ করতেন।
- সাওদা (রাঃ)-এর ঘটনা পর্দা বিধান অবতীর্ণ হওয়ার সাথে যুক্ত।
- হাদিসে ‘মানাসি’ খোলা জায়গা হিসেবে উল্লেখ হয়েছে।
