৩/২৭. অধ্যায়ঃ
মৃত জন্তুর চামড়া পাকা (দাবাগত) করার পর পবিত্র হয়ে যায়। [৯৯]
সহিহ মুসলিম : ৬৯৬
সহিহ মুসলিমহাদিস নম্বর ৬৯৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، أَخْبَرَنِي عَطَاءٌ، مُنْذُ حِينٍ قَالَ أَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّ مَيْمُونَةَ، أَخْبَرَتْهُ أَنَّ دَاجِنَةً كَانَتْ لِبَعْضِ نِسَاءِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَمَاتَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَّ أَخَذْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ بِهِ " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মাইমূনা (রাঃ) তাকে জানান যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন এক স্ত্রীর একটি পালিত বকরী ছিল। সেটি মারা গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কেন চামড়া খুলে নিচ্ছ না? সেটা দিয়ে উপকৃত হতে!
ইসলামী ফাউন্ডেশনঃ ৬৯৫, ইসলামীক সেন্টারঃ ৭১০
