৩/২৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭০৩ - হার হারানো ও তায়াম্মুম
তায়াম্মুম-এর বিবরণ [১০০]
হার হারানোর ঘটনায় তায়াম্মুমের বিধান
সহীহ মুসলিম : ৭০৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، وَابْنُ، بِشْرٍ عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ ﷺ نَاسًا مِنْ أَصْحَابِهِ فِي طَلَبِهَا فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ فَلَمَّا أَتَوُا النَّبِيَّ ﷺ شَكَوْا ذَلِكَ إِلَيْهِ فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ .فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ جَزَاكِ اللَّهُ خَيْرًا فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ قَطُّ إِلاَّ جَعَلَ اللَّهُ لَكِ مِنْهُ مَخْرَجًا وَجَعَلَ لِلْمُسْلِمِينَ فِيهِ بَرَكَةً .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি আসমা (রাঃ) থেকে একটি হার ধার নিয়েছিলেন। অতঃপর তা হারিয়ে গেল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবাদের মধ্যে কিছু লোককে খুঁজতে পাঠালেন। (পথে) তাদের সালাতের সময় হয়ে গেল। তখন তারা ওযু ছাড়াই সালাত আদায় করলেন। এরপর তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে এ ঘটনা জানালেন। তখন তায়াম্মুমের আয়াত নাযিল হল। এ সময় উসায়দ ইবনু হুযায়র (রাঃ) বললেন, আল্লাহ তা’আলা আপনাকে (আয়িশাহ্) উত্তম বদলা দান করুন। আল্লাহর কসম! আপনার ওপর যখনই কোনো সমস্যা এসেছে তখন আল্লাহ তা’আলা আপনার জন্য এর সমাধানের পথ করে দিয়েছেন এবং মুসলিমদের জন্য তাতে বরকত রেখেছেন। [১০১]
[১০১] কুরআন মাজীদ ও সহীহ হাদীসের দ্বারা ওযূ ও গোসলের বিকল্প হিসেবে তায়াম্মুম সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ প্রয়োজনের সময় পানি না পাওয়া গেলে অথবা অসুস্থতা বা অন্য কোনো অপ্রতিরোধ্য কারণে পানি ব্যবহার অসমর্থ হয়ে পড়লে পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম জায়িয। এ অধ্যায়ের ১১০ ও ১১১ নং হাদীসের দ্বারা তায়াম্মুমের পদ্ধতি বর্ণনা করা হয়েছে যে, “পবিত্র মাটিতে একবার হাত মেরে তা একবার ঝেড়ে ফেলে মুখমণ্ডল এবং উভয় হাতের কব্জি পর্যন্ত মাসাহ করতে হবে। মাটিতে দু’বার হাত মারা বা হাতের কনুই পর্যন্ত মাসাহ করার কোনো দলিল নেই। (নাবাবী)ই.ফা. ৭০২, ই.সে. ৭১৭
সহীহ মুসলিম হাদিস ৭০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, তিনি আসমা (রাঃ) থেকে একটি হার ধার নিয়েছিলেন। পরে তা হারিয়ে যায়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর সাহাবীদের কিছু লোককে হার খুঁজতে পাঠান। পথে তাদের সালাতের সময় হয়ে যায়। পানি না থাকায় তারা ওজু ছাড়াই সালাত আদায় করেন। পরে তারা নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বিষয়টি জানান। তখন তায়াম্মুমের আয়াত নাজিল হয়। উসাইদ ইবন হুযাইর (রাঃ) আয়িশা (রাঃ)-কে বলেন, আল্লাহ তাঁকে উত্তম বদলা দিন; তাঁর ওপর যখনই কোনো সমস্যা আসে, আল্লাহ তার পথ করে দেন এবং মুসলিমদের জন্য তাতে বরকত রাখেন। এই হাদিসে তায়াম্মুমের আয়াত, পানি না থাকা, সালাতের সময় এবং মুসলিমদের জন্য সহজ পথ—এই বিষয়গুলো সরাসরি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানি না পাওয়া অবস্থায় তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে।
- সাহাবীরা সমস্যা হলে নবী صلى الله عليه وسلم-এর কাছে ফিরে যেতেন।
- আয়িশা (রাঃ)-এর ঘটনায় মুসলিমদের জন্য বরকতের কথা বলা হয়েছে।
- সালাতের সময় হলে পবিত্রতার বিধান জানা খুব প্রয়োজন।
