৩/২৮. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৭০২ - তায়াম্মুমের আয়াত নাজিল

তায়াম্মুম-এর বিবরণ [১০০]

তায়াম্মুমের আয়াত নাজিলের ঘটনা

সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০২

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فِي بَعْضِ أَسْفَارِهِ حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ - أَوْ بِذَاتِ الْجَيْشِ - انْقَطَعَ عِقْدٌ لِي فَأَقَامَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى الْتِمَاسِهِ وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ فَقَالُوا أَلاَ تَرَى إِلَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ ﷺ وَبِالنَّاسِ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ .فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ ﷺ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ ﷺ وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ . قَالَتْ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ ﷺ عَلَى فَخِذِي فَنَامَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا .فَقَالَ أُسَيْدُ بْنُ الْحُضَيْرِ - وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ - مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ . فَقَالَتْ عَائِشَةُ فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর কোনো এক সফরে আমরা তাঁর সাথে বের হলাম। আমরা যখন বাইদা অথবা যাতুল জায়শ নামক স্থানে পৌঁছলাম তখন আমার হার খুলে পড়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) তা খোঁজ করতে সেখানে থামলেন। আর লোকজনও তাঁর সাথে সাথে থামলেন। তাদের কাছাকাছি কোথাও পানি ছিল না এবং তাদের নিজেদের কাছেও পানি ছিল না। অতঃপর লোকজন আবূ বক্‌র (রাঃ)-এর কাছে এসে বলতে লাগল, আপনি দেখছেন না আয়িশাহ্‌ (রাঃ) কী করল? রাসূলুল্লাহ (ﷺ)-কে আটকে দিয়েছে এবং সে সাথে সমস্ত লোককে আটকে রেখেছে। অথচ তাদের কাছাকাছি কোথাও পানি নেই আর না তাদের নিজেদের কাছে পানি আছে।অতঃপর আবূ বক্‌র (রাঃ) আমার কাছে এলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) আমার উরুর উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন। তিনি এসে বললেন, তুমি রাসূলুল্লাহ (ﷺ) এবং সমস্ত লোকজনকে আটকে রেখেছ। অথচ না তারা পানির কাছাকাছি রয়েছে, আর না তাদের নিজেদের কাছে পানি আছে। ‘আয়িশাহ (রাঃ) বলেন, অতঃপর আবূ বকর (রাঃ) আমাকে ভর্ৎসনা করলেন এবং যতদূর বলার বললেন। তিনি তাঁর হাত দিয়ে আমার পাঁজরে আঘাত করলেন। রাসূলুল্লাহ (ﷺ) আমার উরুর উপর থাকার কারণে আমি নড়তেও পারলাম না। রাসূলুল্লাহ (ﷺ) ঘুমিয়েই রইলেন। এমনি করে পানিবিহীনভাবে সকাল হয়।অতঃপর আল্লাহ তা’আলা তায়াম্মুমের আয়াত নাযিল করলেন। অতঃপর তারা তায়াম্মুম করলেন। তখন উসায়দ ইবনু হুযায়র (রাঃ) যিনি ছিলেন নকীব (দলপতি)-দের অন্যতম বললেন, হে আবূ বাক্‌র পরিবার। এটাই আপনার প্রথম বরকত নয়।” ‘আয়িশাহ (রাঃ) বলেন, অতঃপর আমি যে উটের ওপর ছিলাম সেটিকে চলার জন্য উঠালাম। তখন উক্ত হারটি তার নিচে পাওয়া গেল।

ই.ফা. ৭০১, ই.সে. ৭১৬

সহীহ মুসলিম হাদিস ৭০২-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) নিজের একটি ঘটনার কথা বলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর এক সফরে তিনি সঙ্গে ছিলেন। বাইদা বা যাতুল জায়শ নামক স্থানে তাঁর হার খুলে পড়ে যায়। নবী صلى الله عليه وسلم হার খুঁজতে সেখানে থামেন এবং লোকজনও থামে। কিন্তু আশপাশে পানি ছিল না, তাদের কাছেও পানি ছিল না। লোকজন আবু বকর (রাঃ)-এর কাছে অভিযোগ করে। আবু বকর (রাঃ) আয়িশা (রাঃ)-কে ভৎসনা করেন, আর নবী صلى الله عليه وسلم তাঁর উরুর ওপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সকাল হলে পানি ছিল না। তখন আল্লাহ তায়াম্মুমের আয়াত নাজিল করেন এবং সবাই তায়াম্মুম করে। পরে হারটি উটের নিচে পাওয়া যায়। এই হাদিসে তায়াম্মুম, পানি না থাকা এবং আল্লাহর পক্ষ থেকে সহজ পথ আসার শিক্ষা স্পষ্টভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পানি না থাকলে তায়াম্মুমের বিধান এসেছে।
  • একটি কঠিন অবস্থার মধ্যে মুসলিমদের জন্য সহজ পথ তৈরি হয়।
  • আয়িশা (রাঃ)-এর ঘটনার মাধ্যমে তায়াম্মুমের আয়াত নাজিল হয়।
  • ধৈর্য ও আল্লাহর নির্দেশের অপেক্ষা করার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন