৩/২৮. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭০৪ - জানাবাত ও তায়াম্মুমের পদ্ধতি
তায়াম্মুম-এর বিবরণ [১০০]
জানাবাত অবস্থায় তায়াম্মুমের পদ্ধতি
সহীহ মুসলিম : ৭০৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭০৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَابْنُ نُمَيْرٍ جَمِيعًا عَنْ أَبِي مُعَاوِيَةَ، قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ أَبُو مُوسَى يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلاً أَجْنَبَ فَلَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا كَيْفَ يَصْنَعُ بِالصَّلاَةِ فَقَالَ عَبْدُ اللَّهِ لاَ يَتَيَمَّمُ وَإِنْ لَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا . فَقَالَ أَبُو مُوسَى فَكَيْفَ بِهَذِهِ الآيَةِ فِي سُورَةِ الْمَائِدَةِ ﴾ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا﴿ فَقَالَ عَبْدُ اللَّهِ لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذِهِ الآيَةِ - لأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَيْهِمُ الْمَاءُ أَنْ يَتَيَمَّمُوا بِالصَّعِيدِ . فَقَالَ أَبُو مُوسَى لِعَبْدِ اللَّهِ أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ بَعَثَنِي رَسُولُ اللَّهِ ﷺ فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ ﷺ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ " إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا» . ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً ثُمَّ مَسَحَ الشِّمَالَ عَلَى الْيَمِينِ وَظَاهِرَ كَفَّيْهِ وَوَجْهَهُ . فَقَالَ عَبْدُ اللَّهِ أَوَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ عَمَّارٍ
শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি একবার ‘আবদুল্লাহ (ইবনু মাস’ঊদ) ও আবূ মূসা (রাঃ)-এর কাছে বসেছিলাম। তখন আবূ মূসা (রাঃ) বললেন, হে আবূ ‘আবদুর রহমান! কোনো লোক যদি জুনুবী হয় (যার ফলে তার গোসল ফরজ হয়) এবং সে এক মাস যাবৎ পানি না পায় তাহলে সে কীভাবে সালাত আদায় করবে? ‘আবদুল্লাহ বললেন, সে তায়ম্মুম করবে না যদিও একমাস পানি না পায়।আবূ মূসা (রাঃ) বললেন, তাহলে সূরা মায়িদাহ্ এর এ আয়াত-فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا “যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কর”- (সূরা আল মায়িদাহ্ ৫ : ৬) এর কি হবে? ‘আবদুল্লাহ বললেন, এ আয়াতের দ্বারা তাদেরকে যদি তায়াম্মুমের অনুমতি দেওয়া হয় তাহলে (ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছবে যে) পানি ঠান্ডা বোধ হলে তারা মাটি দিয়ে তায়াম্মুম শুরু করবে।আবূ মূসা (রাঃ) তখন ‘আবদুল্লাহ-কে বললেন, আপনি কি ‘আম্মার-এর বর্ণনা শোনেননি (তিনি বলেন) যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কোন এক প্রয়োজনে পাঠালেন। (পথিমধ্যে) আমি অপবিত্র হয়ে গেলাম এবং পানি পেলাম না। তখন আমি মাটিতে গড়াগড়ি দিলাম চতুষ্পদ জন্তু যেভাবে মাটিতে গড়াগড়ি দেয়। তারপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে এ ঘটনা বললাম। তিনি (ﷺ) বললেন, তোমার জন্য দু’হাত দিয়ে এরূপ করাই যথেষ্ট ছিল-এ বলে তিনি তাঁর দু’হাত একবার মাটিতে মারলেন। তারপর বামহাত দিয়ে ডানহাত মাসাহ করলেন এবং উভয় হাতের কব্জির উপরিভাগ ও মুখমণ্ডল মাসাহ করলেন। ‘আবদুল্লাহ বললেন, তুমি কি দেখোনি যে, ‘উমর (রাঃ) ‘আম্মার (রাঃ)-এর কথা যথেষ্ট মনে করেননি?
ই.ফা. ৭০৩, ই.সে. ৭১৮
সহীহ মুসলিম হাদিস ৭০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু মূসা (রাঃ) ও আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর মধ্যে তায়াম্মুম নিয়ে আলোচনা এসেছে। প্রশ্ন ছিল, কোনো ব্যক্তি জুনুবী হলে এবং এক মাস পানি না পেলে সে কী করবে? আবদুল্লাহ (রাঃ) তায়াম্মুম না করার মত দেন। আবু মূসা (রাঃ) তখন সূরা মায়েদার পানি না পেলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করার আয়াত উল্লেখ করেন। এরপর তিনি আম্মার (রাঃ)-এর ঘটনা বলেন। আম্মার (রাঃ) পানি না পেয়ে মাটিতে গড়াগড়ি করেছিলেন। নবী صلى الله عليه وسلم তাকে বলেন, দুই হাত দিয়ে এভাবে করাই যথেষ্ট ছিল। এরপর তিনি দুই হাত একবার মাটিতে মারেন, বাম হাত দিয়ে ডান হাত মাসাহ করেন এবং হাতের ওপরিভাগ ও মুখমণ্ডল মাসাহ করেন। এই হাদিসে তায়াম্মুমের সহজ পদ্ধতি ও শেখার গুরুত্ব ফুটে উঠেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পানি না পেলে তায়াম্মুমের আয়াত আলোচনায় এসেছে।
- তায়াম্মুমের পদ্ধতি অতিরিক্ত কঠিন করা হয়নি।
- নবী صلى الله عليه وسلم আম্মার (রাঃ)-কে সহজভাবে সঠিক পদ্ধতি শিখিয়েছেন।
- ধর্মীয় বিষয়ে সাহাবীদের মধ্যেও আলোচনা ও প্রমাণ পেশ করার ঘটনা আছে।
