৪/৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭২৮ - আযানের বাক্য শেখার হাদিস
আযানের বর্ণনা
আযানের বাক্য: তাওহীদ ও সালাতের সুন্দর আহ্বান
সহীহ মুসলিম : ৭২৮
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭২৮
حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ، مَالِكُ بْنُ عَبْدِ الْوَاحِدِ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ أَبُو غَسَّانَ حَدَّثَنَا مُعَاذٌ، وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، صَاحِبِ الدَّسْتَوَائِيِّ وَحَدَّثَنِي أَبِي، عَنْ عَامِرٍ الأَحْوَلِ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَيْرِيزٍ، عَنْ أَبِي مَحْذُورَةَ، أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ عَلَّمَهُ هَذَا الأَذَانَ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ - ثُمَّ يَعُودُ فَيَقُولُ - أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَىَّ عَلَى الصَّلاَةِ - مَرَّتَيْنِ - حَىَّ عَلَى الْفَلاَحِ - مَرَّتَيْنِ " .زَادَ إِسْحَاقُ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " .
আবূ মাহযূরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) তাকে এ আযান শিক্ষা দিয়েছেনঃ “আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার” (আল্লাহ মহান, আল্লাহ মহান)। পাঠে (চারবার)। “আশহাদু আল লা-ইলা-হা-ইল্লাল্ল-হ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই), “আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্ল-হ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই)। “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল),“আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ” (আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল)।আবার তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ “আশহাদু আল লা-ইলা-হা ইল্লাল্ল-হ”, “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্ল-হ” দু’বার। “হাইয়্যা ‘আলাস সলা-হ্” (সালাতের জন্য এসো) দু’বার। “হাইয়্যা ‘আলাল ফালা-হ্” (কল্যাণের জন্য এসো) দু’বার। ইসহাক তার বর্ণনায় আরও দু’টি বাক্য উল্লেখ করেছেন, “আল্ল-হু আকবার, আল্ল-হু আকবার” এবং “লা-ইলা-হা ইল্লাহ-হ”।
ই. ফা. ৭২৬, ই. সে. ৭৪১
সহীহ মুসলিম হাদিস ৭২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) আবু মাহযূরা (রাঃ)-কে আযানের বাক্য শেখান। আযান শুরু হয় “আল্লাহু আকবার” দিয়ে, যা আল্লাহর বড়ত্ব ঘোষণা করে। এরপর “আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহ” এবং “আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” বলা হয়। এতে তাওহীদ ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর রিসালাতের সাক্ষ্য রয়েছে। তারপর “হাইয়া আলাস সালাহ” ও “হাইয়া আলাল ফালাহ” বলা হয়, যা মানুষকে সালাত ও কল্যাণের দিকে ডাকে। বর্ণনায় শেষে “আল্লাহু আকবার” এবং “লা-ইলাহা ইল্লাল্লাহ” উল্লেখ আছে। তাই আযানের বাক্য শুধু সময় জানানোর কথা নয়; এটি ঈমান, সালাত এবং কল্যাণের দিকে আহ্বান।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আযানের শুরুতে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়।
- আযানে তাওহীদ ও রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর রিসালাতের সাক্ষ্য আছে।
- আযান মানুষকে সালাত ও কল্যাণের দিকে ডাকে।
- আযানের বাক্য নবী (صلى الله عليه وسلم)-এর শেখানো পদ্ধতি অনুযায়ী বলা উচিত।
