৪/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৯৩ - নবীর উপর দরুদ পাঠের নিয়ম
তাশাহহুদ পড়ার পর নাবী (ﷺ)-এর উপর দুরূদ পাঠ করা
নবী صلى الله عليه وسلم-এর উপর দরুদ পাঠের সঠিক শিক্ষা
সহীহ মুসলিম : ৭৯৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৯৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ الأَنْصَارِيَّ، - وَعَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ هُوَ الَّذِي كَانَ أُرِيَ النِّدَاءَ بِالصَّلاَةِ - أَخْبَرَهُ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ ﷺ وَنَحْنُ فِي مَجْلِسِ سَعْدِ بْنِ عُبَادَةَ فَقَالَ لَهُ بَشِيرُ بْنُ سَعْدٍ أَمَرَنَا اللَّهُ تَعَالَى أَنْ نُصَلِّيَ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى تَمَنَّيْنَا أَنَّهُ لَمْ يَسْأَلْهُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ قُولُوا " اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ فِي الْعَالَمِينَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ . وَالسَّلاَمُ كَمَا قَدْ عَلِمْتُمْ» .
আবূ মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন, আমরা তখন সা’দ ইবনু ‘উবাদাহ্ (রাঃ) এর বৈঠকে উপস্থিত ছিলাম। বাশীর ইবনু সা’দ (রাঃ) তাঁকে বললেন, হে আল্লাহর রাসুল! মহান আল্লাহ আপনার উপর দরুদ পাঠ করার জন্যে আমাদের নির্দেশ দিয়েছেন। আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব? রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চুপ করে থাকলেন। এমনকি আমরা আফসোস করে বললাম, সে যদি তাঁকে এ প্রশ্ন না করত!অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা বল- “আল্ল-হুম্মা সল্লি ‘আলা-মুহাম্মাদিন ওয়া আলা-আ-লি মুহাম্মাদিন কামা-সল্লাইতা আলা-আ-লি ইবর-হীমা ওয়াবা-রিক ‘আলা-মুহাম্মাদিন ওয়া ‘আলা-আ-লি মুহাম্মাদিন কামা বা-রকতা ‘আলা আ-লি ইবর-হীমা ফিল ‘আলামীন। ইন্নাকা হামীদুম্ মাজীদ।” অর্থাৎ “ হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর পরিবার-পরিজনের উপর রহমত বর্ষণ করো—যেভাবে তুমি ইবরাহীম (আঃ) এর পরিবার-পরিজনের উপর রহমত বর্ষণ করেছ।তুমি মুহাম্মাদ ও তাঁর পরিবার-পরিজনকে বরকত ও প্রাচুর্য দান করো—যেভাবে তুমি ইবরাহীম (আঃ) এর পরিবার-পরিজনকে দুনিয়া ও আখিরাতে বরকত ও প্রাচুর্য দান করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত।“ আর সালাম দেয়ার নিয়ম যা তোমরা ইতিপূর্বে জেনেছ।
ই.ফা. ৭৯০, ই.সে. ৮০২
সহীহ মুসলিম হাদিস ৭৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে বশীর ইবন সাদ রাঃ নবী صلى الله عليه وسلم-কে প্রশ্ন করেন—আল্লাহ আপনার উপর দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন, আমরা কীভাবে দরুদ পাঠ করব? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم কিছুক্ষণ নীরব থাকেন, তারপর দরুদের শব্দ শেখান। এতে মুহাম্মাদ صلى الله عليه وسلم ও তাঁর পরিবার-পরিজনের উপর রহমত ও বরকতের দোয়া করা হয়েছে, যেমন ইব্রাহিম আঃ-এর পরিবার-পরিজনের উপর করা হয়েছিল। শেষে আল্লাহর প্রশংসা ও মর্যাদার কথা এসেছে। এই হাদিস দরুদ শরিফ, দরুদে ইব্রাহিমী এবং নবী صلى الله عليه وسلم-এর প্রতি ভালোবাসা প্রকাশের একটি শেখানো পদ্ধতি তুলে ধরে। একই সঙ্গে বোঝায়, দরুদ নিজের মতো বানিয়ে নয়, নবী صلى الله عليه وسلم যেভাবে শিখিয়েছেন সেভাবে পড়া উত্তম।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবীরা দরুদ পাঠের নিয়ম সরাসরি নবী صلى الله عليه وسلم-এর কাছ থেকে জানতে চেয়েছেন।
- নবী صلى الله عليه وسلم দরুদের নির্দিষ্ট শব্দ শিক্ষা দিয়েছেন।
- দরুদে নবী صلى الله عليه وسلم ও তাঁর পরিবার-পরিজনের জন্য রহমত ও বরকতের দোয়া আছে।
- সালাম দেওয়ার নিয়ম সাহাবীরা আগে থেকেই জানতেন—বর্ণনায় তা উল্লেখ আছে।
