৪/১৭. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৭৯৪ - দরুদে ইব্রাহিমীর শিক্ষা
তাশাহহুদ পড়ার পর নাবী (ﷺ)-এর উপর দুরূদ পাঠ করা
দরুদে ইব্রাহিমী: নবী صلى الله عليه وسلم-এর শেখানো দোয়া
সহীহ মুসলিম : ৭৯৪
সহীহ মুসলিমহাদিস নম্বর ৭৯৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، قَالَ لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ فَقَالَ أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ فَقُلْنَا قَدْ عَرَفْنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكَ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ «قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ».
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
কা’ব ইবনু ‘উজরাহ (রাঃ) আমার সাথে সাক্ষাৎ করে বললেন, আমি কি তোমাকে কিছু উপহার দিব না? রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলেন, আমরা বললাম আমরা আপনাকে কিভাবে সালাম করবো তা জানতে পেরেছি কিন্তু আপনার উপর কিভাবে দরুদ পাঠ করব?তিনি বললেনঃ তোমরা বল, “ আল্ল-হুম্মা সল্লি ‘আলা-মুহাম্মাদিন ওয়া ‘আলা-আ-লি মুহাম্মাদিন কামা-সল্লাইতা ‘আলা- আ-লি ইবর-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ, আল্ল-হুম্মা বা-রিক ‘আলা-মুহাম্মাদিন ওয়া ‘আলা-আ-লি মুহাম্মাদিন কামা- বা-রকতা ‘আলা আ-লি ইবর-হীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।” অর্থাৎ- হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর ঐরূপ রহমাত নাযিল কর যেমনটি করেছিলে ইবরাহীম (আঃ)-এর বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়।হে আল্লাহ! তুমি মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর ঐরূপ বারাকাত নাযিল কর যেমনটি করেছিলে ইবরাহীম (আঃ) এর বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও সম্মানীয়।”
ই.ফা. ৭৯১, ই.সে.৮০৩
সহীহ মুসলিম হাদিস ৭৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে কা’ব ইবন উজরা রাঃ বলেন, তিনি যেন একটি উপহার দিতে চান, তারপর নবী صلى الله عليه وسلم-এর শেখানো দরুদ বর্ণনা করেন। সাহাবীরা নবী صلى الله عليه وسلم-কে বলেছিলেন, আমরা আপনাকে কীভাবে সালাম করব তা জেনেছি, কিন্তু কীভাবে আপনার উপর দরুদ পাঠ করব? তখন তিনি দরুদের শব্দ শিক্ষা দেন। এতে মুহাম্মাদ صلى الله عليه وسلم এবং তাঁর বংশধরদের উপর রহমত ও বরকতের দোয়া আছে। ইব্রাহিম আঃ-এর বংশধরদের উপর আল্লাহর রহমত ও বরকতের উদাহরণ উল্লেখ করা হয়েছে। এই হাদিস থেকে দরুদে ইব্রাহিমীর গুরুত্ব, সালাতে দরুদ পাঠের শিক্ষা এবং নবী صلى الله عليه وسلم-এর প্রতি সম্মান প্রকাশের পদ্ধতি জানা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরুদ পাঠের শব্দ নবী صلى الله عليه وسلم নিজেই সাহাবীদের শিখিয়েছেন।
- দরুদে মুহাম্মাদ صلى الله عليه وسلم ও তাঁর আলে মুহাম্মাদের জন্য রহমত চাওয়া হয়।
- দরুদে বরকতের দোয়া আলাদা করে উল্লেখ করা হয়েছে।
- দরুদ শেখা সাহাবীদের কাছে মূল্যবান উপহারস্বরূপ ছিল।
