০/৪. অধ্যায়ঃ
য‘ঈফ রাবীর হাদীস বর্ণনা করা নিষিদ্ধ এবং হাদীস সংগ্রহের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা
সহিহ মুসলিম : ২৫
সহিহ মুসলিমহাদিস নম্বর ২৫
حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ، يَعْنِي ابْنَ عَيَّاشٍ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ، يَقُولُ لَمْ يَكُنْ يَصْدُقُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فِي الْحَدِيثِ عَنْهُ إِلَّا مَنْ أَصْحَابِ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ .
মুগীরাহ্ (রাযিঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর ছাত্রদের সত্যায়ন ব্যতীত যারা ‘আলী (রাযিঃ)-এর উদ্ধৃতি দিয়ে হাদীস বর্ণনা করতেন, তাঁদের সে বর্ণনা সত্য বলে গৃহীত হতো না।
