২৫/১. অধ্যায়ঃ

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৪২ - তীর ও বর্শায় শিকার করার নিয়ম

কাঠ বা পাথর দ্বারা যে প্রাণী হত্যা করা হয়েছে তা খাওয়া জায়েয নয়

তীর ও বর্শায় শিকার করার বিধান: শিকার খাওয়ার নীতি

মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ১০৪২

و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ كَانَ يَكْرَهُ أَنْ تُقْتَلَ الْإِنْسِيَّةُ بِمَا يُقْتَلُ بِهِ الصَّيْدُ مِنْ الرَّمْيِ وَأَشْبَاهِهِ ১৮قَالَ مَالِك وَلَا أَرَى بَأْسًا بِمَا أَصَابَ الْمِعْرَاضُ إِذَا خَسَقَ وَبَلَغَ الْمَقَاتِلَ أَنْ يُؤْكَلَ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى ﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَيَبْلُوَنَّكُمْ اللهُ بِشَيْءٍ مِنْ الصَّيْدِ تَنَالُهُ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ ﴿ قَالَ فَكُلُّ شَيْءٍ نَالَهُ الْإِنْسَانُ بِيَدِهِ أَوْ رُمْحِهِ أَوْ بِشَيْءٍ مِنْ سِلَاحِهِ فَأَنْفَذَهُ وَبَلَغَ مَقَاتِلَهُ فَهُوَ صَيْدٌ كَمَا قَالَ اللهُ تَعَالَى.

মালিক (রহঃ) হতে বর্ণিতঃ

তাঁহার নিকট রেওয়ায়ত পৌঁছেছে যে, সাঈদ ইবন মুসায়্যাব (রহঃ) বন্য প্রাণীর মত গৃহপালিত প্রাণীকে তীর ইত্যাদি দ্বারা হত্যা করা মাকরূহ বলে মনে করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) মালিক (রহঃ) বলেন : কোন লাঠির অগ্রভাগে ছুঁচালো কোন জিনিস লাগান থাকলে, আর ইহা শিকারকৃত প্রাণীকে যখমী করে দিলে উহা আহার করাতে আমি কোন দোষ মনে করি না।মালিক (রহঃ) বলেন : আল্লাহ তা’আলা ইরশাদ করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَيَبْلُوَنَّكُمْ اللهُ بِشَيْءٍ مِنْ الصَّيْدِ تَنَالُهُ أَيْدِيكُمْ وَرِمَاحُكُمْ . অর্থাৎ ‘হে মু’মিনগণ! তোমাদের হাত ও বর্শা, যা শিকার করে সে বিষয়ে আল্লাহ্ অবশ্য তোমাদেরকে পরীক্ষা করবেন। [১]মালিক (রহঃ) বলেন: ‘মানুষ তার বর্শা, হাত অথবা অস্ত্র দ্বারা বিদ্ধ করায় যা আহত হয় তাই শিকার, যেইরূপ উক্ত আয়াতে আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন।

[১] সূরা: আল-মায়িদাহ, ৯৪

মুয়াত্তা ইমাম মালিক হাদিস ১০৪২-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় সাঈদ ইবন মুসায়্যাব (র) গৃহপালিত প্রাণীকে বন্য প্রাণীর মতো তীর ইত্যাদি দিয়ে হত্যা করা মাকরূহ মনে করতেন। এরপর ইমাম মালিক (র) বলেন, কোনো লাঠির অগ্রভাগে ধারালো জিনিস লাগানো থাকলে এবং তা শিকারকে জখম করে মৃত্যুর জায়গায় পৌঁছে দিলে তা খাওয়ায় তিনি দোষ দেখেন না। এখানে কুরআনের আয়াতও উল্লেখ করা হয়েছে, যেখানে হাত ও বর্শা দিয়ে শিকারের কথা এসেছে। তাই মূল শিক্ষা হলো—শিকার খাওয়ার বিধানে আঘাতের ধরন গুরুত্বপূর্ণ। শুধু ধাক্কা বা আঘাত নয়, অস্ত্রের ধার বা বিদ্ধ করা শিকারের বিষয়ে আলাদা বিবেচনা তৈরি করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গৃহপালিত প্রাণীকে বন্য শিকারের মতো হত্যা করা অপছন্দনীয় হিসেবে এসেছে।
  • ধারালো অস্ত্র বা বর্শা দিয়ে জখম হলে শিকারের বিধান আলাদাভাবে বিবেচিত হয়।
  • শিকার সম্পর্কে কুরআনের নির্দেশকে আলিমরা মাসআলার ভিত্তি হিসেবে নিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন