২০/১৪. অধ্যায়ঃ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৪৪ - মক্কা থেকে হজ্জের ইহরাম ও তাওয়াফ
মক্কাবাসী এবং মক্কায় অবস্থানকারী বহিরাগত লোকদের ইহরাম
মক্কা থেকে হজ্জের ইহরাম: তাওয়াফ ও সাঈ কখন করবেন
মুয়াত্তা ইমাম মালিক : ৭৪৪
মুয়াত্তা ইমাম মালিকহাদিস নম্বর ৭৪৪
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ أَنَّ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ أَقَامَ بِمَكَّةَ تِسْعَ سِنِينَ وَهُوَ يُهِلُّ بِالْحَجِّ لِهِلَالِ ذِي الْحِجَّةِ وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ مَعَهُ يَفْعَلُ ذَلِكَ ১২২৪-قَالَ يَحْيَى قَالَ مَالِك وَإِنَّمَا يُهِلُّ أَهْلُ مَكَّةَ وَغَيْرُهُمْ بِالْحَجِّ إِذَا كَانُوا بِهَا وَمَنْ كَانَ مُقِيمًا بِمَكَّةَ مِنْ غَيْرِ أَهْلِهَا مِنْ جَوْفِ مَكَّةَ لَا يَخْرُجُ مِنْ الْحَرَمِ ১২২৫-قَالَ يَحْيَى قَالَ مَالِك وَمَنْ أَهَلَّ مِنْ مَكَّةَ بِالْحَجِّ فَلْيُؤَخِّرْ الطَّوَافَ بِالْبَيْتِ وَالسَّعْيَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى يَرْجِعَ مِنْ مِنًى وَكَذَلِكَ صَنَعَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ ১২২৬-و سُئِلَ مَالِك عَمَّنْ أَهَلَّ بِالْحَجِّ مِنْ أَهْلِ الْمَدِينَةِ أَوْ غَيْرِهِمْ مِنْ مَكَّةَ لِهِلَالِ ذِي الْحِجَّةِ كَيْفَ يَصْنَعُ بِالطَّوَافِ قَالَ أَمَّا الطَّوَافُ الْوَاجِبُ فَلْيُؤَخِّرْهُ وَهُوَ الَّذِي يَصِلُ بَيْنَهُ وَبَيْنَ السَّعْيِ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَلْيَطُفْ مَا بَدَا لَهُ وَلْيُصَلِّ رَكْعَتَيْنِ كُلَّمَا طَافَ سُبْعًا وَقَدْ فَعَلَ ذَلِكَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِينَ أَهَلُّوا بِالْحَجِّ فَأَخَّرُوا الطَّوَافَ بِالْبَيْتِ وَالسَّعْيَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى رَجَعُوا مِنْ مِنًى وَفَعَلَ ذَلِكَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ فَكَانَ يُهِلُّ لِهِلَالِ ذِي الْحِجَّةِ بِالْحَجِّ مِنْ مَكَّةَ وَيُؤَخِّرُ الطَّوَافَ بِالْبَيْتِ وَالسَّعْيَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ حَتَّى يَرْجِعَ مِنْ مِنًى ১২২৭- و سُئِلَ مَالِك عَنْ رَجُلٍ مِنْ أَهْلِ مَكَّةَ هَلْ يُهِلُّ مِنْ جَوْفِ مَكَّةَ بِعُمْرَةٍ قَالَ بَلْ يَخْرُجُ إِلَى الْحِلِّ فَيُحْرِمُ مِنْهُ.
হিশাম ইবনু উরওয়াহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
হিশাম ইবনু উরওয়াহ্ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, আবদুল্লাহ্ ইবনু যুবায়র (রাঃ) নয় বৎসর মক্কায় ছিলেন। যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলেই তিনি ইহরাম বেঁধে নিতেন। উরওয়াহ্ও তদ্রূপ করতেন। মালিক (রহঃ) বলেন, মক্কাবাসী এবং মক্কায় অবস্থানরত অন্যান্য স্থানের বাসিন্দাগণ হারাম শরীফ হতেই ইহরাম বাঁধবে। মালিক (রহঃ) বলেন, মক্কা হতে যারা ইহরাম বাঁধবে তারা মিনা হতে ঘুরে না আসা পর্যন্ত তাওয়াফ ও সাফা-মারওয়ার সায়ী করবে না। আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-ও তদ্রূপ করেছিলেন।ইয়াহিয়া (রহঃ) বলেন, মালিক (রহঃ)-কে জিজ্ঞেস করা হল মদীনাবাসী এবং মক্কার বাহিরের কোন লোক যদি মক্কায় অবস্থান কালে মক্কা হতে যিলহজ্জ মাসে ইহরাম বাঁধে তবে তাওয়াফে যিয়ারত সম্পর্কে কি করবে? তিনি বললেন, তাওয়াফে ইফাযা বা তাওয়াফে যিয়ারত তখন করবে না। নফল তাওয়াফ যত ইচ্ছা তত করতে পারে। তবে প্রতি তাওয়াফের পর দুই রাক’আত নামায পড়ে নিবে। যে সকল সাহাবী মক্কা হতে ইহরাম বেঁধেছিলেন তাঁরাও তদ্রূপ করেছিলেন। তাঁরা মিনা হতে ফিরে না আসা পর্যন্ত তাওয়াফ ও সায়ী করেননি। আবদুল্লাহ্ ইবনু উমর (রাঃ)-ও তাই করতেন। যিলহজ্জ মাসের চাঁদ দেখার পর তিনি মক্কা হতে ইহরাম বাঁধতেন এবং মিনা হতে ঘুরে না আসা পর্যন্ত তিনি তাওয়াফ ও সায়ী করতেন না।মালিক (রহঃ)-কে মক্কাবাসী কোন ব্যক্তি উমরার জন্য ইহরাম কোথা হতে বাঁধবে তা জিজ্ঞেস করলে তিনি বলেন, হারাম শরীফ হতে উমরার ইহরাম বাঁধা মক্কাবাসীদের জন্য জায়েয নয়। তারা হারামের বাহির হতে ইহরাম বেঁধে আসবে।
(হাদীসটি ইমাম মালিক (রহঃ) একক ভাবে বর্ণনা করেছেন)
অনুবাদের উৎস
- সংকলক:
- মুয়াত্তা ইমাম মালিক হল মালিক ইবনে আনাস (রহঃ) কর্তৃক সংকলিত হাদীসের একটি সংগ্রহ
মুয়াত্তা ইমাম মালিক হাদিস ৭৪৪-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় মক্কায় অবস্থানকারী ব্যক্তির হজ্জের ইহরাম, তাওয়াফ ও সাফা-মারওয়ার সাঈ নিয়ে বিস্তারিত কথা এসেছে। আবদুল্লাহ ইবনু যুবায়র (রা) যিলহজ্জের চাঁদ দেখলেই ইহরাম বাঁধতেন, উরওয়াহও তা করতেন। ইমাম মালিক (র) বলেন, মক্কাবাসী এবং মক্কায় অবস্থানরত অন্য লোকেরা মক্কার ভিতর থেকেই হজ্জের ইহরাম বাঁধবে। তবে মিনা থেকে ফিরে আসার আগে তারা তাওয়াফে ইফাযা ও সাঈ করবে না। নফল তাওয়াফ করা যেতে পারে, আর প্রতি সাত চক্করের পর দুই রাকআত নামায পড়বে। উমরার ক্ষেত্রে মক্কাবাসী হারামের বাইরে গিয়ে ইহরাম বাঁধবে। তাই এই হাদিস মক্কা থেকে ইহরাম, তাওয়াফে যিয়ারত এবং উমরার ইহরাম—এই তিনটি বিষয়ে পরিষ্কার দিক দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মক্কায় থাকা ব্যক্তি হজ্জের ইহরাম মক্কা থেকেই বাঁধতে পারে।
- মিনা থেকে ফেরার আগে তাওয়াফে ইফাযা ও সাঈ না করার কথা এসেছে।
- মক্কাবাসীর উমরার ইহরামের জন্য হারামের বাইরে যাওয়ার কথা বলা হয়েছে।
