১২/৭২. অধ্যায়ঃ
অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১১৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৩১
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْمِصِّيصِيُّ الْمِقْسَمِيُّ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَظَنَنْتُ أَنَّهُ ذَهَبَ إِلَى بَعْضِ نِسَائِهِ، فَتَحَسَّسْتُهُ فَإِذَا هُوَ رَاكِعٌ أَوْ سَاجِدٌ، يَقُولُ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ»، فَقَالَتْ: بِأَبِي أَنْتَ وَأُمِّي إِنِّي لَفِي شَأْنٍ، وَإِنَّكَ لَفِي آخَرَ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এক রাতে রাসূলুল্লাহ (ﷺ)-কে না পেয়ে মনে করলাম তিনি তাঁর অন্য কোন বিবির নিকট গিয়ে থাকবেন। হাতড়িয়ে দেখলাম তিনি রুকু অথবা সিজদা অবস্থায় বলছেন- “সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা" (হে সুমহান আল্লাহ! আমরা তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি ব্যতীত প্রকৃত কোন মাবুদ নেই।) তখন আমি বললাম, আমার মাতা-পিতা আপনার ওপর উৎসর্গ হোক। আমি এক ধরনের ধারণা করছি আর আপনি আছেন অন্য অবস্থায়।
