১২/৭৩. অধ্যায়ঃ
সাজদায় অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১১৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৩২
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ سَوَّارٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْكِنْدِيِّ، أَنَّهُ سَمِعَ عَاصِمَ بْنَ حُمَيْدٍ يَقُولُ: سَمِعْتُ عَوْفَ بْنَ مَالِكٍ يَقُولُ: قُمْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَدَأَ فَاسْتَاكَ وَتَوَضَّأَ، ثُمَّ قَامَ فَصَلَّى فَبَدَأَ فَاسْتَفْتَحَ مِنَ الْبَقَرَةِ، لَا يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ وَسَأَلَ، وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ يَتَعَوَّذُ، ثُمَّ رَكَعَ فَمَكَثَ رَاكِعًا بِقَدْرِ قِيَامِهِ، يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ»، ثُمَّ سَجَدَ بِقَدْرِ رُكُوعِهِ يَقُولُ فِي سُجُودِهِ: «سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ»، ثُمَّ قَرَأَ آلَ عِمْرَانَ، ثُمَّ سُورَةً، ثُمَّ سُورَةً، فَعَلَ مِثْلَ ذَلِكَ
আউফ ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর সাথে (ঘুম থেকে) উঠলাম। তিনি মিসওয়াক করতে আরম্ভ করলেন। এরপর ওজু করে দাঁড়িয়ে সালাত আদায় করলেন। তিনি শুরুতেই সূরা বাকারা শুরু করলেন। তিনি কোন রহমতের আয়াতে পৌঁছলে তাতে দোয়া না করে ছাড়তেন না। আর কোন ‘আযাবের আয়াতে পৌঁছলে সেখান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতেন। অতঃপর তিনি রুকু করলেন, রুকুতে তিনি কিয়ামের সময় পরিমাণ অবস্থান করলেন। তিনি রুকুতে বলেছিলেন, "সুবহান যুবিল জাবারুতিওয়াল মালাকুতিওয়াল কিবরিয়ায়ি ওয়াল আজামাহ"।অতঃপর তিনি রুকুর সমপরিমাণ সময় সিজদা করলেন। আর তিনি সিজদায় বলছিলেন, "সুবহান যুবিল জাবারুতিওয়াল মালাকুতিওয়াল কিবরিয়ায়ি ওয়াল আজামাহ"। অতঃপর তিনি (অন্য রাকাতে) আলে ইমরান তিলাওয়াত করলেন। এরপর এক সূরা, অতঃপর আর এক সূরা এরূপ করলেন।
