১২/৭৪. অধ্যায়ঃ
অন্য প্রকার দু'আ
সুনানে নাসাঈ : ১১৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ১১৩৩
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنْ الْمُسْتَوْرِدِ بْنِ الْأَحْنَفِ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ قَالَ: صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَاسْتَفْتَحَ بِسُورَةِ الْبَقَرَةِ، فَقَرَأَ بِمِائَةِ آيَةٍ لَمْ يَرْكَعْ، فَمَضَى قُلْتُ: يَخْتِمُهَا فِي الرَّكْعَتَيْنِ، فَمَضَى قُلْتُ: يَخْتِمُهَا ثُمَّ يَرْكَعُ، فَمَضَى حَتَّى قَرَأَ سُورَةَ النِّسَاءِ، ثُمَّ قَرَأَ سُورَةَ آلِ عِمْرَانَ، ثُمَّ رَكَعَ نَحْوًا مِنْ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ»، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ» وَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ يَقُولُ فِي سُجُودِهِ: «سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى، سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى» لَا يَمُرُّ بِآيَةِ تَخْوِيفٍ أَوْ تَعْظِيمٍ لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا ذَكَرَهُ
হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি এক রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সালাত আদায় করলাম। তিনি সূরা বাকারা শুরু করলেন এবং একশত আয়াত পড়লেন। তিনি (ﷺ) রুকু না করে সামনে (তিলাওয়াত করে) চললেন। আমি মনে করলাম, তা দুই রাকাত সমাপ্ত করবেন, অতঃপর রুকু করবেন। তিনি চলতে থাকলেন, এমনকি সূরা নিসা সমাপ্ত করলেন। অতঃপর সূরা আলে ইমরান। অতঃপর তিনি রুকু করলেন তাঁর কিয়ামের কাছাকাছি সময় নিয়ে। তিনি রুকুতে বলছিলেন, "সুবহানারব্বিয়াল আজিম, সুবহানারব্বিয়াল আজিম, সুবহানারব্বিয়াল আজিম"।পরে তিনি তাঁর মাথা উঠালেন এবং বললেন, "সামি’ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ"। এরপর বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকলেন। অতঃপর সিজদা করলেন এবং সিজদা লম্বা করলেন। আর তিনি সিজদায় বলছিলেন, "সুবহানারব্বিয়াল আ’লা, সুবহানারব্বিয়াল আ’লা, সুবহানারব্বিয়াল আ’লা"। তিনি আল্লাহর ভয় অথবা তা‘যীমের আয়াতে পৌঁছলেই তাঁকে স্মরণ করতেন।
