১৩/৬৭. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩১৩ - স্থিরতার সঙ্গে সঠিক সালাতের নিয়ম

সর্বনিম্ন পর্যায়ের সংক্ষিপ্তকরণ যা দ্বারা সলাত শুদ্ধ হয়ে যায়

স্থিরতার সঙ্গে সালাত আদায়ের সঠিক নিয়ম: রুকু ও সিজদায় তাড়াহুড়া নয়

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ১৩১৩

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ ابْنِ عَجْلَانَ، عَنْ عَلِيٍّ وَهُوَ ابْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَمٍّ لَهُ بَدْرِيٍّ أَنَّهُ حَدَّثَهُ، أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْمُقُهُ، وَنَحْنُ لَا نَشْعُرُ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ فَسَلَّمَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ أَقْبَلَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَقَالَ لَهُ الرَّجُلُ: وَالَّذِي أَكْرَمَكَ يَا رَسُولَ اللَّهِ، لَقَدْ جَهِدْتُ، فَعَلِّمْنِي،فَقَالَ: «إِذَا قُمْتَ تُرِيدُ الصَّلَاةَ فَتَوَضَّأْ، فَأَحْسِنْ وُضُوءَكَ، ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ، ثُمَّ ارْكَعْ فَاطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ قَاعِدًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ، ثُمَّ افْعَلْ كَذَلِكَ حَتَّى تَفْرُغَ مِنْ صَلَاتِكَ»---[حكم الألباني] حسن صحيح

রিফা'আহ্ ইবনু রাফি' (রাঃ) হতে বর্ণিতঃ

ইয়াহিয়া-এর চাচা [রিফা'আহ্ ইবনু রাফি' (রাঃ) যিনি বাদ্রী সাহাবী ছিলেন] হতে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে, এক ব্যক্তি একদিন মসজিদে প্রবেশ করে সালাত আদায় করতে লাগল আর রাসূলুল্লাহ (ﷺ) তার প্রতি লক্ষ্য রেখেছিলেন অথচ আমরা তা জানতামও না। সে ব্যক্তি সালাত শেষ করে রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাম করলে তিনি বললেন, তুমি ফিরে গিয়ে আবার সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় করনি।সে ব্যক্তি ফিরে গিয়ে পুনরায় সালাত আদায় করে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে আসলে তিনি বললেন, তুমি ফিরে গিয়ে পুনরায় সালাত আদায় কর। কেননা তুমি সালাত আদায় করনি। রাসূলুল্লাহ (ﷺ) এরূপ দু'বার কি তিনবার করলে ঐ ব্যক্তি তাঁকে বলল, হে আল্লাহর রাসূল! সে আল্লাহর কসম, যিনি আপনাকে সম্মানিত করেছেন, আমি তো খুব চেষ্টা করে দেখলাম, আপনি আমাকে শিখিয়ে দিন।তখন তিনি বললেন, তুমি যখন সালাত আদায় করতে ইচ্ছা কর, তখন উত্তমরূপে ওজু করবে। এরপর কেবলামুখী হয়ে তাকবির বলবে। তারপর কোরআন পাঠ করে তাকবির বলে রুকূ'তে যাবে এবং খুব স্থিরতার সাথে রুকূ' করে মাথা তুলে সোজা হয়ে দাঁড়াবে, অতঃপর স্থিরতার সাথে সাজদাহ্ করে মাথা উঠাবে। পরে মাথা তুলে স্থিরতার সাথে বসবে। পুনরায় সাজদাহ্ করবে এবং স্থিরতার সাথে সাজদাহ্ করে মাথা উঠাবে। এরপর তুমি এরূপ করে স্বীয় সালাত সমাপ্ত করবে।

সুনানে আন-নাসায়ী হাদিস ১৩১৩-এর সারসংক্ষেপ

মূল বিষয়—সালাতের স্থিরতা। এক ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার সালাত লক্ষ্য করছিলেন। সালাত শেষে সে সালাম দিলে তিনি তাকে আবার সালাত আদায় করতে বলেন, কারণ সে ঠিকভাবে সালাত আদায় করেনি। কয়েকবার একই ঘটনা ঘটার পর লোকটি জানায় যে সে যথাসাধ্য চেষ্টা করেছে এবং শেখানোর অনুরোধ করে। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে ধাপে ধাপে সালাত শেখান। প্রথমে উত্তমভাবে ওজু, এরপর কিবলামুখী হয়ে তাকবির এবং কুরআন পাঠ করতে বলেন। তারপর স্থিরভাবে রুকু, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো, স্থিরভাবে সিজদা, মাথা তুলে স্থিরভাবে বসা এবং আবার স্থিরভাবে সিজদার নির্দেশ দেন। পুরো সালাত এভাবেই সম্পন্ন করতে বলেন। হাদিসটির কেন্দ্রীয় শিক্ষা হলো, সালাতের প্রতিটি অবস্থায় প্রয়োজনীয় স্থিরতা বজায় রাখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে উত্তমভাবে ওজু করতে হয়।
  • কিবলামুখী হয়ে তাকবির ও কুরআন পাঠের মাধ্যমে সালাত এগিয়ে নিতে হয়।
  • রুকু ও সিজদায় স্থিরতা বজায় রাখা জরুরি।
  • দুই সিজদার মাঝে বসার সময়ও স্থির হতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন