১৩/৬৬. অধ্যায়ঃ
সলাত সংক্ষেপ করা
সুনানে নাসাঈ : ১৩১২
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩১২
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ وَهُوَ ابْنُ مِغْوَلٍ، عَنْ طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُصَلِّي فَطَفَّفَ، فَقَالَ لَهُ حُذَيْفَةُ: مُنْذُ كَمْ تُصَلِّي هَذِهِ الصَّلَاةَ؟ قَالَ: مُنْذُ أَرْبَعِينَ عَامًا، قَالَ: «مَا صَلَّيْتَ مُنْذُ أَرْبَعِينَ سَنَةً، وَلَوْ مِتَّ وَأَنْتَ تُصَلِّي هَذِهِ الصَّلَاةَ لَمِتَّ عَلَى غَيْرِ فِطْرَةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، ثُمَّ قَالَ: «إِنَّ الرَّجُلَ لَيُخَفِّفُ وَيُتِمُّ وَيُحْسِنُ»
হুযায়ফা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক ব্যক্তিকে দেখলেন সে সংক্ষেপে সালাত আদায় করেছে। হুজাইফা (রাঃ) তাকে বললেন, তুমি কতদিন হতে এভাবে সালাত আদায় করছ? সে বলল, চল্লিশ বছর যাবৎ। তিনি বললেন, তুমি চল্লিশ বছর যাবৎ সালাত আদায় করোনি। যদি তুমি এভাবে সালাত আদায় করতে ইন্তিকাল কর, তাহলে তুমি মুহাম্মাদ (ﷺ)-এর সালাতের তরীকা ব্যতীত ইন্তিকাল করবে।এরপর তিনি বললেন, কোনো ব্যক্তি সালাতে কিরাত সংক্ষিপ্ত করতে পারে এভাবে যে, সে সালাতে ফরজ ওয়াজিবসমূহ ঠিকমতো পড়বে এবং সালাত সুন্দরভাবে আদায় করবে।
