১৩/৭০. অধ্যায়ঃ
ডান দিকে কিভাবে সালাম ফিরাবে?
সুনানে নাসাঈ : ১৩২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩২০
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، عَنْ حَجَّاجٍ، قَالَ ابْنُ جُرَيْجٍ، أَنْبَأَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ وَاسِعِ بْنِ حَبَّانَ، أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " اللَّهُ أَكْبَرُ كُلَّمَا وَضَعَ، اللَّهُ أَكْبَرُ كُلَّمَا رَفَعَ، ثُمَّ يَقُولُ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَمِينِهِ، السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ عَنْ يَسَارِهِ "
ওয়াসি ইব্ন হাব্বান (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ ইবনু উমর (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত সম্পর্কে প্রশ্ন করলে তিনি বললেন, তিনি প্রত্যেকবার যখন মাথা নিচু করতেন তখন এবং যখন মাথা তুলতেন তখন "আল্লাহু আকবার" বলতেন।অতঃপর তাঁর ডানদিকে "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ" এবং তাঁর বামদিকে "আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ" বলতেন।
