১৩/৮৩. অধ্যায়ঃ
সালাম ফিরানোর পর তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) পড়া
সুনানে নাসাঈ : ১৩৩৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৩৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ شُجَاعٍ الْمَرُّوذِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ الْحَجَّاجِ بْنِ أَبِي عُثْمَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ يُحَدِّثُ عَلَى هَذَا الْمِنْبَرِ، وَهُوَ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ يَقُولُ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، أَهْلَ النِّعْمَةِ وَالْفَضْلِ وَالثَّنَاءِ الْحَسَنِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ»
আবু যুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আব্দুল্লাহ ইবনু যুবাইর (রাঃ)-কে এ মিম্বারের উপর বলতে শুনেছি। রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাম ফিরাতেন তখন বলতেন-«لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ، أَهْلَ النِّعْمَةِ وَالْفَضْلِ وَالثَّنَاءِ الْحَسَنِ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ»(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু লা নাবুদু ইল্লা ইয়্যাহু আহলান নি'আমাতি ওয়াল ফজলি ওয়াসসানা-য়িল হাসানি লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসীনা লাহুদ্দীনা ওয়ালাও কারিহাল কাফিরূন)(আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। তিনি একক। তাঁর কোন শরীক নেই। মহাবিশ্বের গোটা রাজত্ব তাঁর। সমস্ত প্রশংসা তাঁরই। সর্বশক্তিমান তিনি। আল্লাহ ছাড়া কারো কোন শক্তি নেই, তিনি ছাড়া কোন ভরসাস্থলও নেই। আল্লাহ ছাড়া কোন সত্য মা'বুদ নেই। আমরা কেবল তাঁকে ছাড়া আর কারো গোলামী করি না। সমস্ত নি'আমত, অনুগ্রহ ও উত্তম গুণাবলীর অধিকারী তিনিই। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমরা একনিষ্ঠভাবে কেবল তাঁরই আনুগত্য করি- যদিও কাফিররা তা পছন্দ করে না)।
