১৪/১৩. অধ্যায়ঃ

জুমু'আয় সকাল সকাল যাওয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৮৫

أَخْبَرَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، عَنْ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ الْأَغَرِّ أَبِي عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ قَعَدَتِ الْمَلَائِكَةُ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ، فَكَتَبُوا مَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ، فَإِذَا خَرَجَ الْإِمَامُ طَوَتِ الْمَلَائِكَةُ الصُّحُفَ»قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُهَجِّرُ إِلَى الْجُمُعَةِ كَالْمُهْدِي بَدَنَةً، ثُمَّ كَالْمُهْدِي بَقَرَةً، ثُمَّ كَالْمُهْدِي شَاةً، ثُمَّ كَالْمُهْدِي بَطَّةً، ثُمَّ كَالْمُهْدِي دَجَاجَةً، ثُمَّ كَالْمُهْدِي بَيْضَةً»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবি (ﷺ) বলেছেন: যখন জুমার দিন হয় তখন ফেরেশতাগণ মসজিদের দরজাসমূহে বসে যান এবং যারা জুমার জন্য আসতে থাকেন তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন। এরপর যখন ইমাম খুতবা দেয়ার জন্য বের হয়ে আসেন ফেরেশতাগণ খাতা বন্ধ করে দেন।আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বললেন, (সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর) জুমার প্রথম প্রহরে আগমনকারী একটি উট সদাকাতকারীর ন্যায়, এরপর আগমনকারী একটি গরু সদাকাতকারীর ন্যায়, এরপর আগমনকারী একটি ছাগল সদাকাতকারীর ন্যায়, অতঃপর আগমনকারী একটি হাঁস সদাকাতকারীর ন্যায়, এরপর আগমনকারী একটি মুরগি সদাকাতকারীর ন্যায়, এরপর আগমনকারী একটি ডিম সদাকাতকারীর ন্যায় নেকী পাবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন