১৪/১৩. অধ্যায়ঃ

জুমু'আয় সকাল সকাল যাওয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৩৮৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ يَوْمُ الْجُمُعَةِ كَانَ عَلَى كُلِّ بَابٍ مِنْ أَبْوَابِ الْمَسْجِدِ مَلَائِكَةٌ يَكْتُبُونَ النَّاسَ عَلَى مَنَازِلِهِمْ، الْأَوَّلَ فَالْأَوَّلَ، فَإِذَا خَرَجَ الْإِمَامُ طُوِيَتِ الصُّحُفُ، وَاسْتَمَعُوا الْخُطْبَةَ، فَالْمُهَجِّرُ إِلَى الصَّلَاةِ كَالْمُهْدِي بَدَنَةً، ثُمَّ الَّذِي يَلِيهِ كَالْمُهْدِي بَقَرَةً، ثُمَّ الَّذِي يَلِيهِ كَالْمُهْدِي كَبْشًا، حَتَّى ذَكَرَ الدَّجَاجَةَ وَالْبَيْضَةَ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি অত্র হাদিসকে সানাদ সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত পৌঁছিয়েছেন। নবি (ﷺ) বলেন যে, জুমার দিনে মসজিদের দরজাসমূহের প্রত্যেক দরজায় ফেরেশতা বসে থাকেন। তাঁরা মর্যাদা অনুসারে আগমনকারীদের নাম লিখতে থাকেন। প্রথম আগমনকারীর নাম প্রথমে, অতঃপর যখন ইমাম খুতবা দেয়ার জন্যে বের হয়ে আসেন তখন তাঁদের খাতা বন্ধ করে দেয়া হয় এবং তাঁরা খুতবা শুনতে থাকেন।অতএব, (সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার পর) জুমায় প্রথম আগমনকারী একটি উট সদাকাতকারীর ন্যায়, এরপর আগমনকারী একটি গরু সদাকাতকারীর মতো, এরপর আগমনকারী একটি ভেড়া সদাকাতকারীর ন্যায় সওয়াব পাবে। এমনকি তিনি মুরগি এবং ডিমের কথাও উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন