১৫/৩. অধ্যায়ঃ
যতটুকু দূরত্বে সলাত সংক্ষিপ্তভাবে আদায় করা যায়
সুনানে নাসাঈ : ১৪৫৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৫৬
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا الْعَلَاءُ بْنُ زُهَيْرٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اعْتَمَرَتْ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ حَتَّى إِذَا قَدِمَتْ مَكَّةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، بَأَبِي أَنْتَ وَأُمِّي قَصَرْتَ، وَأَتْمَمْتُ، وَأَفْطَرْتَ، وَصُمْتُ، قَالَ: «أَحْسَنْتِ يَا عَائِشَةُ»، وَمَا عَابَ عَلَيَّ---[حكم الألباني] منكر
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি উমরার উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা অভিমুখে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রওয়ানা হয়ে মক্কায় পৌঁছে বললেন, “আমার পিতা-মাতা আপনার ওপর কুরবান হোক, আপনি সালাত সংক্ষিপ্ত আদায় করেছেন, আর আমি পরিপূর্ণ আদায় করেছি। আপনি সাওম পালন করেননি, কিন্তু আমি সাওম পালন করেছি।” তিনি বললেন, “তুমি ভালোই করেছ হে আয়িশা (রাঃ)! তিনি আমাকে দোষারোপ করলেন না।”
