১/১১০. অধ্যায়ঃ
উযূর জ্যোতি
সুনানে নাসাঈ : ১৪৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৯
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ خَلَفٍ وَهُوَ ابْنُ خَلِيفَةَ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ قَالَ: كُنْتُ خَلْفَ أَبِي هُرَيْرَةَ وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلَاةِ، وَكَانَ يَغْسِلُ يَدَيْهِ حَتَّى يَبْلُغَ إِبْطَيْهِ فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا الْوُضُوءُ؟ فَقَالَ لِي: يَا بَنِي فَرُّوخَ أَنْتُمْ هَاهُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَاهُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ، سَمِعْتُ خَلِيلِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «تَبْلُغُ حِلْيَةُ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوُضُوءُ»
আবূ হাযিম (রহঃ) হতে বর্ণিতঃ
আবু হুরায়রা (রাঃ) সালাতের জন্য উযূ করছিলেন। আর আমি তাঁর পেছনে ছিলাম। তিনি তাঁর দুই হাত ধুয়েছিলেন তাঁর বগল পর্যন্ত, তখন আমি তাঁকে বললাম, হে আবু হুরায়রা! এ কোন রকম উযূ?তিনি আমাকে বললেন, হে ফারূখের বংশধর! তোমরা এখানে? যদি আমি আগে জানতাম যে, তোমরা এখানে আছ তাহলে আমি এরূপ উযূ করতাম না। আমি আমার বন্ধু (রাসূলুল্লাহ (ﷺ))-কে বলতে শুনেছি যে, মুমিনের জ্যোতি ঐ পর্যন্ত পৌঁছবে যে পর্যন্ত উযূর পানি পৌঁছে।
