১/১১০. অধ্যায়ঃ

উযূর জ্যোতি

সুনানে নাসাঈহাদিস নম্বর ১৫০

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ، وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ، وَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ إِخْوَانَنَا». قَالُوا يَا رَسُولَ اللَّهِ، أَلَسْنَا إِخْوَانَكَ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانِي الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ». قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ يَأْتِي بَعْدَكَ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «أَرَأَيْتَ لَوْ كَانَ لِرَجُلٍ خيْلٌة غُرٌّ مُحَجَّلَةٌ فِي خَيْلٍ بُهْمٍ دُهْمٍ أَلَا يَعْرِفُ خَيْلَهُ؟» قَالُوا: بَلَى. قَالَ: «فَإِنَّهُمْ يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) একবার কবরস্থানের দিকে গেলেন। (সেখানে উপস্থিত হয়ে) তিনি বললেন, “হে মুমিন সম্প্রদায়ের ঘরের অধিবাসী! তোমাদের ওপর সালাম, আমরাও ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে মিলিত হব। আমি আশা করি আমার ভাইদেরকে দেখতে পাব।” উপস্থিত সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, “হে আল্লাহর রাসূল! আমরা কি আপনার ভাই নই?” তিনি (ﷺ) বললেন, “বরং তোমরা আমার সাহাবী। আর আমার ভাই হলো যারা পরবর্তীকালে আসবে, আর আমি হাওযে কাওসারে তাদের অগ্রবর্তী হব।” তাঁরা বললেন, “হে আল্লাহর রাসূল! আপনার যে সকল উম্মত পরবর্তীকালে আসবে আপনি তাদের কিভাবে চিনবেন?” তিনি (ﷺ) বললেন, “তোমরা বল তো একদল কালো ঘোড়ার মধ্যে যদি কোন লোকের সাদা চেহারা ও সাদা হস্তপদ বিশিষ্ট ঘোড়া থাকে তবে কি সে লোক তার ঘোড়া চিনে নিতে পারবে না?” তাঁরা বললো, “হ্যাঁ।” তিনি (ﷺ) বললেন, “কেয়ামতের দিন ওজুর দরুন তাদের হস্তপদ উজ্জ্বল হবে। আর আমি হাওযে কাওসারের কাছে তাদের অগ্রগামী হব।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন