১৬/২১. অধ্যায়ঃ
গ্রহণকালীন সলাতে তাশাহ্হুদ পড়া ও সালাম ফিরানো
সুনানে নাসাঈ : ১৪৯৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ১৪৯৮
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، قَالَتْ: «صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكُسُوفِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ انْصَرَفَ»
আসমা বিন্ত আবূ বক্র (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার গ্রহণকালে সালাত আদায় করলেন। তিনি সালাতে দীর্ঘ কিয়াম করলেন। তারপর রুকু করলেন আর তা দীর্ঘ করলেন। তারপর মাথা তুলে দীর্ঘক্ষণ কিয়াম করলেন। তারপর রুকু করলেন আর তা দীর্ঘ করলেন। তারপর মাথা তুললেন এবং সিজদা করলেন আর তা দীর্ঘ করলেন। তারপর মাথা তুললেন ও সিজদা করলেন এবং তা দীর্ঘ করলেন।এরপর দাঁড়ালেন এবং দীর্ঘক্ষণ কিয়াম করলেন। এরপর রুকু করলেন এবং তা দীর্ঘ করলেন। এরপর মাথা তুললেন ও সিজদা করলেন। আর তা দীর্ঘ করলেন। অতঃপর মাথা তুললেন ও সিজদা করলেন এবং তা দীর্ঘ করলেন। অতঃপর মাথা তুললেন ও সালাম ফেরত দিয়ে সালাত সমাপ্ত করলেন।
